শ্রীলঙ্কায় ময়লার স্তূপ ধসে নিহত ২৬

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৭, ০৯:১১আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ০৯:১৯
image

শ্রীলঙ্কায় ময়লার স্তূপ ধসে নিহত ২৬

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ময়লার স্তূপ ধসে শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় এখনো ২০ জন আটকা পড়ে থাকতে পারে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। সোমবার দেশটির সেনবাহিনীর মেজর জেনারেল সুদান্ত রানাসিংহে বলেন, কর্তৃপক্ষ জানারচেষ্টা করছে ঠিক কতজন আটকা পড়ে থাকতে পারেন। স্থানীয় আেইনজীবী ও মানবাধিকার কর্মী নুয়ান বোপাগে জানান, অন্তত ২০ জন নিচে আটকা পড়ে আছেন।

সামরিক মুখপাত্র রোশান সেনেভিরাতনে জানান, এখন পর্যন্ত ২৬ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে।

দেশটিতে একটি ঐতিহ্যবাহী উত্সব চলাকালে তিনশ’ ফুট উঁচু আবর্জনার স্তূপটি শুক্রবার রাতে পার্শ্ববর্তী প্রায় ৪০টি বাড়িঘরের ওপর ধসে পড়ে। এতে ২০ জনের মতো মানুষ আবর্জনার নিচে চাপা পড়েন। রানাসিংহে জানান ৭৮টি বাড়ি ভেঙে গেছে আর ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় শতাধিক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২জন।

স্থানটি গত কয়েকবছর ধরে ময়লা ফেলার জন্য ব্যবহার করা হচ্ছিল। বেশ কয়েকবার এর প্রতিবাদও জানান স্থানয়ীরা। মানবাধিকার কর্মীরা জানিয়েছিলেন এতে করে স্থানীয়রা স্বাস্থ্যঝুঁকিতেও ছিলেন।

সর্বশেষ শনিবার দেশটির প্রধানমন্ত্রী রানিল উক্রিমিংসে ঘোষণা দিয়েছেন খুব শিগগিরই ময়লা সরিয়ে ফেলবে তার সরকার।

সূত্র: বিবিসি

/এমএইচ/

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম