যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৭, ০৯:২২আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৩:৫৪
image

হামলার ঘটনাস্থল, ইনসেটে সন্দেহভাজন হামলাকারী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো কাউন্টিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত এবং আরও একজন আহত হয়েছেন। পুলিশের দাবি, এটি ‘বর্ণবাদী হামলা’। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফ্রেসনোর পুলিশ প্রধান জেরি ডায়ারকে উদ্ধৃত করে বিবিসি বলছে, ‘মঙ্গলবার কোরি আলী মুহাম্মদ নামের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি ৯০ সেকেন্ডে ১৬ রাউন্ড গুলি করেছেন।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়িতে বসা শ্বেতাঙ্গদের দিকে গুলি চালাতে শুরু করেন। পরে একটি ইলেকট্রিক্যাল কোম্পানির দিকে গুলি চালালে এক পথচারী নিহত হন। তিনি একাধিকবার ‘হ্যান্ডগান’ রিলোড করেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।  

জেরি ডায়ার আরও জানান, পুলিশ তাকে গ্রেফতার করার সময় কোরি আলী আল্লাহু আকবার বলে চিৎকার করছিলেন। তবে জেরি ডায়ারের দাবি, ‘এটা জঙ্গি হামলা নয়, ঘৃণাজনিত অপরাধ।’

পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে তিনি এক মোটেলের নিরাপত্তাকর্মীকে হত্যা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই নিরাপত্তাকর্মীও শ্বেতাঙ্গ। ওই সন্দেহভাজন ব্যক্তি শ্বেতাঙ্গ ও বর্তমান মার্কিন প্রশাসনের প্রতি তীব্র বিদ্বেষ পোষণ করেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম