ভারতের হিমাচলে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৪৪

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৭, ২১:৫৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ২১:৫৬

ভারতের হিমাচলে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৪৪ ভারতের হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় বুধবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। বাসটি পর্যটনসমৃদ্ধ একটি পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে ২৫০ মিটার নিচে টোনস নদীতে পড়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩১ জন পুরুষ, ১০ জন নারী এবং তিনটি শিশু রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিমালয়ের পাদদেশের শিমলা শহরের ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে, বাসটিতে ৫৬ জন আরোহী ছিলেন। পুলিশের আশঙ্কা, এদের অধিকাংশই বেঁচে নেই।

জেলা প্রশাসক রোহান চন্দ ঠাকুর জানান, প্রথমে ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এখন এ সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। স্থানীয় লোকজনও উদ্ধার তৎপরতায় সহায়তা করছে।

পুলিশ সুপার ডি ডব্লিউ নেগি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। তারা সেখান থেকে প্রথমে ৪০ জনের লাশ উদ্ধার করেন। পরে নদীতে আরও দুটি মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়।

/এমপি/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি