ভারতে মাওবাদীদের হামলায় ২৬ পুলিশ নিহত

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৭, ২০:৫৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২০:৫৪
image

  ভারতে মাওবাদীদের হামলায় ২৬ পুলিশ নিহত

ভারতে ছত্তিশগড়ে একটি পুলিশ বহরে মাওবাদী গেরিলাদের হামলায় অন্তত ২৬ জন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। ভারতীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে জানানো হয়, ছত্তিশগড়ের প্রত্যন্ত সুকমা জেলার জঙ্গলে এ ঘটনা ঘটে। রুটিনমাফিক টহলের সময় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনীর উপর হামলা চালায় মাওবাদী গেরিলারা। তারা রাস্তার নির্মাণকাজে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হানসরাজ আহির ওই স্থান পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন স্বরাষ্টম্রন্তী রাজানাথ সিং।  আহত এক জওয়ান জানিয়েছেন, ‘মাওবাদীদের তিনশ লোক আমাদের ওপর গুলি চালায়। আমরাও তাদের লক্ষ্য করে গুলি চালাই। একজনকে আমি তিন থেকে চারটি গুলি করেছি।’

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে এই হামলাকে কাপুরোষোচিত উল্লেখ করে বলেছেন, হামলায় শহীদদের ত্যাগ বৃথা যাবেনা।

গত দুই মাসের মধ্যে দেশটির আধা সামরিক বাহিনীর সদস্যদের ওপর এই নিয়ে দু’বার বড় ধরনের হামলা চালালো মাওবাদী বিদ্রোহীরা। গত মার্চে সুকমায় একই ধরনের হামলায় অন্তত ১২ সিআরপিএফ জওয়ানের প্রাণহানি ঘটে।

সূত্র: রয়টার্স ও এনডিটিভি

/এমএইচ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম