পাকিস্তানের আফগান সীমান্তে বোমা হামলায় নিহত ১০

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ১২:৫০আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৩:৫৫
image

পাকিস্তানের আফগান সীমান্তে বোমা হামলায় নিহত ১০

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী প্রত্যন্ত একটি অঞ্চলে একটি মিনিবাসকে লক্ষ্য করে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির কর্মকর্তার বরাতে এমনটা জানায় বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলায় আহতদের নিকটবর্তী পারাচিনর শহরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও কেউ এই হামলার দায়ভার স্বীকার করেনি।

স্থানীয় কর্মর্কা শহিদ আলি খান  জানান, কুররাম এজেন্সির কাঝেই রাস্তার পাশে একটি বোমা পুঁতে রাখা ছিল। একটি মিনিবাসকে লক্ষ্য করে সেটার বিস্ফোরণ ঘটানো হয়। তিনি বলেন, ‘যখন যাত্রীরা বেরিয়ে আসছিলো। তখন রিমোট কন্ট্রোল চালিত বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। আহতদের উদ্ধারে একটি সামরিক হেলিকপ্টার কাজ করছে।

দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দফতর থেকে জানানো হয়, হামলার শিকারদের পাশে সর্বাত্মকভাবে আছে পাকিস্তান সরকার।

চলতি বছরে এর আগেও এই অঞ্চলে হামলার ঘটনা ঘটেছে। মার্চে একটি মসজিদে বোমা হামলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছিলেন। আর জানুয়ারিতে একটি সবজি বাজারে বোমা হামলায় অন্তত ২১ জন মারা যান।

সূত্র: রয়টার্স

/এমএইচ

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম