সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ-নাইজেরিয়া : সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৭, ০৮:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ০৮:৫২
image

সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ-নাইজেরিয়া : সেনাপ্রধান

সামরিক ও অর্থনৈতিক খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ ও নাইজেরিয়া। বুধবার সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হককে উদ্ধৃত করে আফ্রিকাভিত্তিক সংবাদমাধ্যম অল আফ্রিকা এই খবর জানিয়েছে।
অল আফ্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়েমি অসিনবাজোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাত শেষে বাংলাদেশের সেনাপ্রধান দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের কথা জানান ।
তিনি বলেন, ‘আমি মাত্রই ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছি। এর আগে তাদের সেনাপ্রধানের সঙ্গেও কথা বলেছি আমি। আলোচনায় আমরা দুই দেশের সামরিক বাহিনীর শক্তিমত্তা বৃদ্ধিতে কী দ্বিপাক্ষিক পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে কথা বলেছি। তিনি আরও বলেন, ‘আমরা আলোচনা করেছি কিভাবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা যায়।’
বাংলাদেশ ও নাইজেরিয়ার সামরিক সম্পর্ক অনেক শক্তিশালী বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘নাইজেরিয়া তাদের অনেক সামরিক কর্মকর্তাকে বাংলাদেশে প্রশিক্ষণের জন্য পাঠায়। আমি মনে করি আমার এই সফরকে কেন্দ্র করে তাদের সঙ্গে আমাদের অন্যান্য বিষয়েও সহযোগিতার দ্বার উন্মুক্ত হলো।’
/এমএইচ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম