ভারতে নারীসহ সাত বাংলাদেশি গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৭, ১৩:৫৯আপডেট : ০৭ মে ২০১৭, ১৪:১৮
image

গ্রেফতারের প্রতীকী ছবি বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ভারতের কর্ণাটকের বেলাগাভি এলাকা থেকে ৭ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এক নারীও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ডেক্কান ক্রনিকল জানায়, ফরেনার্স অ্যাক্টের আওতায় ওই ৭ বাংলাদেশির বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। পরে তাদের কর্ণাটকের একটি নিম্ন আদালতে তোলা হয়। আদালত ছয়জনকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আর আরেক বাংলাদেশিকে পুলিশি রিমান্ডে পাঠানো হয়েছে।

অভিযুক্তদের নাম প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন- মোহাম্মদ আলামিন বেপারি (৩০) আব্দুল হাই (৬০) রোহান শেখ (২১) হান্নান সাব্বির (২২) আকিব আলি হোসেন (২০), হাফিজউল্লাহ ইসলাম এবং আনজুম মাধু (৩৭)।

ভারতীয় পুলিশের একজন উপ-কমিশনার জি. রাধিকা জানান, ভারতীয় একটি পাসপোর্ট নিয়ে দুবাই যাওয়ার চেষ্টা করার সময় পুনেতে অভিবাসন কর্মকর্তারা আলামিন বেপারি নামের বাংলাদেশিকে আটক করে। তার দেওয়া সূত্র ধরেই পরবর্তীতে বাকি ছয় বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, কয়েক বছর ধরে তারা অটো নগর এলাকায় অবৈধভাবে বসবাস করছিল।

রাধিকা বলেন, ‘পাসপোর্ট ইস্যুকারী কর্তৃপক্ষের ইস্যু করা একটি বৈধ পাসপোর্ট আলামিন বেপারির কাছে ছিল। সেখানে বেপারিকে বেলাগাভির বাসিন্দা হিসেবে দেখানো হয়েছে। তবে তিনি কান্নাদা, মারাঠি কিংবা ইংরেজী বলতে পারেন না। তার হিন্দি বলার ধরনও আলাদা। এ নিয়ে অভিবাসন কর্মকর্তাদের মনে সন্দেহ তৈরি হলে তাকে দুবাই যেতে বাধা দেওয়া হয়।’

ডেক্কান ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়, বেপারির কাছে আধার কার্ড, প্যান কার্ড ও এপিক কার্ডসহ এমন সব কাগজপত্র ছিল, যেগুলো দিয়ে সহজে পাসপোর্ট পাওয়া যায়।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম