ব্লাসফেমির অভিযোগে জাকার্তার গভর্নরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৭, ১১:৪৪আপডেট : ০৯ মে ২০১৭, ১১:৫৭
image

বাসুকি জাহাজা পুর্নামা ওরফে আহোক ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বিদায়ী গভর্নর বাসুকি জাহাজা পুর্নামা ওরফে আহোকের বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ের পর সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত বছর বিভিন্ন সমাবেশে ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ তোলা হয় আহোকের বিরুদ্ধে। গত নভেম্বরে ইন্দোনেশিয়ার কয়েকটি উগ্রপন্থী ইসলামি দল তার বিরুদ্ধে সমাবেশ, মিছিলে পরিবেশ উত্তাল করে তোলে। ওই দলগুলো একটি ভিডিও তৈরি করে, যেখানে কোরআন নিয়ে তার কিছু বক্তব্য তুলে ধরা হয়। পরে আহোকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে ব্লাসফেমি আইনে মামলাও হয়েছে। রাজনৈতিক কারণে দেশটির প্রেসিডেন্ট ওই মামলা চালানোর নির্দেশ দেন।

তবে আহোক প্রথম থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি দাবি করেন, তাকে ফাঁসানো হয়েছে।

সুপ্রিম কোর্টের রায় ঘোষণাকে কেন্দ্র করে আহোকের সমর্থক ও উগ্রপন্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। উগ্রপন্থীরা মঞ্চ তৈরি করে আহোকের মৃত্যুদণ্ড, অথবা দীর্ঘ সময়ের কারাদণ্ডের দাবি জানিয়েছে।

সহিংসতার আশঙ্কায় জাকার্তায় ১৫ হাজার পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫০ বছরের ইতিহাসে জাকার্তায় আহোকই প্রথম চীনা বংশোদ্ভূত গভর্নর। ২০১৪ সালে তৎকালীন গভর্নর জোকো উইডোডো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন। দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডের জন্য প্রশংসিতও হয়েছেন তিনি। 

আহোকের মৃত্যুদণ্ড দাবি করছে উগ্রবাদীরা

মুসলিম প্রধান ইন্দোনেশিয়ার রাজধানীতে খ্রিস্টান ধর্মাবলম্বী গভর্নর থাকাটা দেশটির ধর্মীয় সহিষ্ণুতারই বহিঃপ্রকাশ। তবে সম্প্রতি উগ্রপন্থী ইসলামি দলগুলোর উত্থান দেশটিতে বিভক্তির রেখা স্পষ্ট করেছে বলেই মনে করা হচ্ছে।

গভর্নর নির্বাচনে আহোকের প্রতিদ্বন্দ্বী আনিস বাসওয়েদানকে আগে আধুনিক মুসলিম বলে মনে করা হতো। বর্তমান প্রেসিডেন্টের শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। মন্ত্রিসভা পুনর্গঠনের সময় ২০১৬ সালে দায়িত্ব ছাড়েন তিনি। এরপর প্রগতিশীল জেরিন্দ্রা দলে যোগ দেন আনিস। ইন্দোনেশিয়ার স্বৈরাচারি নেতা সুহার্তোর জামাতা এই দল চালান। ইসলামপন্থীরা পুর্নামার বিরুদ্ধে আন্দোলন শুরু করার পর আনিস নিজেকে রক্ষণশীল মুসলিম নেতা হিসেবে হাজির করতে থাকেন। জানুয়ারিতে কট্টরপন্থী ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্টের এক সমাবেশে দেওয়া ভাষণে আনিস দাবি করেন, অমুসলিমদের ভোট দিতে কোরআনে নিষেধ করা হয়েছে। আর এ উগ্রবাদের ওপর ভর করেই জয় পেয়েছেন আনিস।    

/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম