দ. কোরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পথে মুন জা ইন

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৭, ১৭:২৯আপডেট : ০৯ মে ২০১৭, ১৭:৩০
image

দ. কোরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পথে মুন জা ইন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বুথ ফেরত জরিপমতে জয় পেয়েছে ডানপন্থী প্রার্থী মুন জা-ইন। তিনি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার পক্ষে অবস্থান করছিলেন।

সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন উত্তর কোরিয়ার সঙ্গে প্রায় সব সম্পর্কই ছিন্ন করেছিলেন। তবে গণতান্ত্রিক আন্দোলন কর্মী ও মানবাধিকার আইনজীবী মুন জানিয়েছেন, তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী। শেষ দিনের প্রচারণায় মুন জানান, নির্বাচনে তিনি ‘নিরঙ্কুশ বিজয়’ প্রত্যাশা করছেন। ডানপন্থী নেতা পার্ক জিউনের অভিশংসনের ফলে যে বিভক্তি তৈরি হয়েছে, তার বিজয়ের মধ্য দিয়ে জনগণ তা থেকে বেরিয়ে আসবে বলেও উল্লেখ করেন মুন।

এমন একটা সময়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যখন একদিকে দক্ষিণ কোরিয়া আর্থিক সংকট মোকাবিলা করছে, অপরদিকে কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। বুধবার জরিপ সংস্থা গালুপ কোরিয়ার এক জনমত জরিপে দেখা গিয়েছিল, মুনের পক্ষে সমর্থন রয়েছে ৩৮ শতাংশ অংশগ্রহণকারীর এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনের পক্ষে মাত্র ২০ শতাংশের সমর্থন রয়েছে।  

উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ৬৫ বছর বয়সী পার্ক জিউন-হাই। এরপর থেকেই তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠে। পার্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, নিজ ক্ষমতার অধীনে তিনি তার বন্ধুকে দুর্নীতি করার সুযোগ করে দেন।

পার্ক গিউন-হাইয়ের বন্ধু চোই সুন-সিল প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সুবাদে অর্ধশতাধিক প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে ৬৫.৫ মিলিয়ন ডলার হাতিয়ে নেন। এর মধ্যে স্যামসাং এবং হুন্দাই-এর মতো কোম্পানিও রয়েছে। ওই অর্থ সন্দেহভাজন একটি ফাউন্ডেশনের নামে নেওয়া হয়। পরে তিনি সেখান থেকে আর্থিকভাবে লাভবান হন। স্যামস্যাংসহ অন্যান্য বড় কোম্পানি থেকে ঘুষ নেওয়ার বিষয়টি সত্যি প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে পার্কের। ১০ মার্চ পার্লামেন্টে অভিশংসিত হন পার্ক। তখনই আগাম নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। ৩০ মার্চ আদালতের আদেশে তাকে গ্রেফতার করা হয়। ১৭ এপ্রিল সাংবিধানিক আদালতে চূড়ান্তভাবে ক্ষমতাচ্যুত হন পার্ক।  

সূত্র: বিবিসি

/এমএইচ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক