আবারও জেগে উঠলো ৩০ বছর আগে বিলীন হওয়া সৈকত

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৭, ১৮:০৬আপডেট : ০৯ মে ২০১৭, ১৮:১৪
image

১৯৮৪ সালে সৈকতটি সাগরগর্ভে বিলীন হয়ে গিয়েছিল
আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলীয় দ্বীপ থেকে ৩০ বছর আগে সাগরগর্ভে বিলীন হয়ে যাওয়া এক সমুদ্র সৈকত আবারও জেগে উঠেছে। শিলাকীর্ণ বেলাভূমিতে হাজার হাজার টন বালি জমার নতুন করে সৈকতটির দেখা মেলে।

তিনশো মিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতটি রয়েছে আয়ারল্যান্ডের অচিল দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত ছোট গ্রাম দুয়াঘের কাছে। ১৯৮৪ সালে কোনও এক ঝড়ের রাতে মিলিয়ে যায় সেই সৈকত। ঝড়ের কারণে বালিগুলো হারিয়ে যাওয়ার পর এ পরিস্থিতি তৈরি হয়। গতমাসের জোয়ারের পর আচমকাই সেখানকার স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, আটলান্টিক মহাসাগর ফিরিয়ে দিয়েছে সমস্ত হারিয়ে যাওয়া বালুকারাশি।

অচিল পর্যটন কেন্দ্রের এক কর্মকর্তা জানান, একসময় এই সমুদ্র সৈকতে বেড়াতে আসতেন বহু পর্যটক। পর্যটকদের কাছে যথেষ্ট জনপ্রিয়ও ছিল এই সৈকত। সেখানে ছিল চারটি হোটেল এবং  অনেকগুলো গেস্ট হাউস। এই দ্বীপপুঞ্জে প্রায় ২,৬০০ লোকের বসবাস।

/এফইউ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি