সৌদি আরবে বিদেশি ডেন্টিস্ট নিয়োগ বন্ধ

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৭, ২২:৫২আপডেট : ০৯ মে ২০১৭, ২৩:১৯

সৌদি আরবে বিদেশি ডেন্টিস্ট নিয়োগ বন্ধ স্থানীয়দের চাকরির সুযোগ করে দিতে বিদেশি ডেন্টিস্ট নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সকালে দেশটির শ্রম মন্ত্রণালয় এ সিদ্ধান্ত ঘোষণা করে। আল রিয়াদ অনলাইন নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।

শ্রম মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, বেসরকারি খাতে চিকিৎসা সেবায় স্থানীয় চিকিৎসকদের আরও অধিক হারে নিয়োগদানকে উৎসাহিত করতে চায় সরকার। এ লক্ষ্যে বিদেশি ডেন্টিস্ট নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসেই সৌদি সরকার ঘোষণা করে, দেশটির নারীদের চাকরি পেতে আর অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই। এখন থেকে তারা নিজ সিদ্ধান্তেই চাকরি করতে পারেন। সৌদি রাজা সালমান বিন আবদুলআজিজ আল সৌদ-এর এক রাজকীয় ডিক্রিতে এ নিয়মের কথা জানান।

ডিক্রিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব সরকারি সংস্থায় এ সংক্রান্ত রাজকীয় নির্দেশনা জারি করা হয়েছে।

সৌদি আরবের প্রায় ৪০ শতাংশ চাকরি রাজধানী রিয়াদে। এই নগরীতে ২ লাখ ৩ হাজার ৬শ চাকরি রয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে এরপরের স্থান মক্কায়। এখানে ১ লাখ ৬ হাজার ৮শ চাকরি রয়েছে, যা ২১ দশমিক ৫ শতাংশ। তৃতীয় অবস্থানে আছে পূর্বাঞ্চলীয় প্রদেশ জাযান। এখানে ১১ দশমিক ৪ শতাংশ চাকরি রয়েছে। এই সংখ্যা ৫৬ হাজার ৪শ। এখানে এ ধরনের চাকরি ১৯ শতাংশ বেড়েছে।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম