থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পাত্তানিতে মঙ্গলবার জোড়া বোমা বিস্ফোরণ চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন। একটি দোকানের বাইরে পেতে রাখা বোমার বিস্ফোরণের পর ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। হামলা ও আহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিস্ফোরণস্থলটি উপকূলীয় এলাকাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। মঙ্গলবার সেখানকার একটি দোকানের কারপার্কে রাখা একটি মোটরসাইকেলে বোমা পেতে রাখে সন্ত্রাসীরা। এটি বিস্ফোরিত হওয়ার পাঁচ মিনিটের মাথায় বিকট শব্দে আরেকটি বোমা বিস্ফোরিত হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা প্রিচা প্রাচুমচাই জানান, মূলত দ্বিতীয় বিস্ফোরণেই অধিক সংখ্যক মানুষ আহত হয়েছেন।
/এমপি/








