পাকিস্তানের গোয়াদারে বন্দুকধারীর হামলায় ১০ শ্রমিক নিহত

বিদেশ ডেস্ক
১৩ মে ২০১৭, ১৭:১০আপডেট : ১৩ মে ২০১৭, ১৭:১৪
image

হামলায় ১০ শ্রমিক নিহত হয় পাকিস্তানের বেলুচিস্তানে গোয়াদার জেলার একটি নির্মাণাধীন এলাকায় দুর্বৃত্তদের হামলায় ১০ শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১৩ মে) ওই শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতনামা বন্দুকধারীরা।
বেলুচিস্তানের আধা-সামরিক বাহিনী লেভিসকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, বন্দুকধারীরা মোটরসাইকেলে ছিল। গদারে পিশগান এলাকার একটি সড়কে তারা মোটর সাইকেল থেকেই শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। সেসময় ঘটনাস্থলেই আটজন নিহত হয়। আর আহতদের হাসপাতালে নেওয়ার সময় প্রাণ হারান দুইজন।
লেভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ জারিফ বলেন, ‘সকল শ্রমিককে খুব কাছ থেকে গুলি করা হয়েছে।’
ডনের প্রতিবেদনে বলা হয়, একই সড়কে তিন কিলোমিটার দূরত্বের দুটি ভিন্ন নির্মাণাধীন এলাকায় হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরইমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতিও ডন নিউজের কাছে নিহতের সংখ্যা্ নিশ্চিত করেছেন। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের কাছে মাথা নত করব না।’
নিহত শ্রমিকরা সিন্ধু প্রদেশের নাউশাহরো ফিরোজি এলাকার বাসিন্দা। তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ডন।
/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম