উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাতিসংঘের নিন্দা

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৭, ০৯:৩৬আপডেট : ১৬ মে ২০১৭, ০৯:৩৬
image

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাতিসংঘের নিন্দা

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানায় তারা। বিবৃতিতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ আর কোনও পারমাণবিক পরীক্ষা না চালানোর দাবি জানায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

রবিবার নিজেদের উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটিকে সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের নির্দেশে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে তারা ‘বড় ধরনের পারমাণবিক হামলা'র সক্ষমতা পরীক্ষা করেছে 

মিসাইলটি রাজধানী পিয়ংইয়ং থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের কুসং থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ৭০০ কিলোমিটার পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে পতিত হয়। এই ঘটনায় কোরীয় উপদ্বীপ অঞ্চলে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে । ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জা ইন।

চলতি বছর বেশ কয়েকটি মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এতে করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও তোপের মুখে পড়েছে দেশটি। তারপরও নিজেদের পরীক্ষা থামায়নি তারা। গত মাসে তাদের দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়। ধারণা করা হয় তাদের কাছে দুটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে।

/এমএইচ/ 

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম