সিরিয়ার কারাগারে হত্যাকাণ্ড গোপন করতে ‘লাশ পোড়ানোর চুল্লি’!

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৭, ১৬:১৪আপডেট : ১৬ মে ২০১৭, ১৮:৫৯
image

স্যাটেলাইটে ধারণ করা ছবি সিরিয়ায় সামরিক কারাগারের বন্দি হত্যার তথ্য গোপন করতে ক্রিমেটোরিয়াম  বা ‘লাশ পোড়ানোর চুল্লি’ ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অফ নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী স্টুয়ার্ট জোনস বলেন, ‘২০১৩ সালের পর সিরিয়ান সরকার সেডনায়া কমপ্লেক্সে কিছু পরিবর্তন আনে। আমাদের বিশ্বাস সেটা লাশ পোড়ানোর চুল্লি।’

এসময় স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিও দেখান তিনি। সেখানে দামেস্কের উত্তরে একটি সামরিক কারাগার দেখা যায়। ওই ছবিটি স্যাটেলাইটে ২০১৫ সালে ধারণ করা হলেও তা এতো দেরি করে কেন প্রকাশ করা হলো সেই বিষয়ে কিছু জানানো হয়নি। ছবিতে দেখা যায়, সেডনায়া কমপ্লেক্সের ছাদের বরফ গলে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ক্রিমেটোরিয়ামের উত্তাপের কারণেই এমনটা হয়েছে।

এ ব্যাপারে তাদের কাছে মার্কিন গোয়েন্দা সংস্থা ও মানবাধিকার সংস্থার নির্ভরযোগ্য তথ্য রয়েছে বলেও দাবি করেন জোনস।

তিনি দাবি করেন, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো বন্দিকে ফাঁসিতে ঝোলানো হয়। তবে ঠিক কতজন মারা গেছেন সেই বিষয়ে নিশ্চিত করেননি তিনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি রিপোর্ট সামনে এনে জোনস আরও বলেন, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত সেডনায়ায় ৫ হাজার থেকে ১১ হাজার মানুষ মারা যায়। আর সেসময় ৬৫ হাজার থেকে ১ লাখ ১৭ হাজার ব্যক্তিকে গ্রেফতার করে আসাদ সরকার।

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, ‘আসাদ সরকার ভ্রষ্টাচারের সীমা অতিক্রম করেছে। আর এটা অবশ্যই রাশিয়া ও ইরানের সমর্থনেই হয়েছে।’

তবে নতুন এই অভিযোগ সম্পর্কে সিরিয়ার সরকারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

/এমএইচ/এফইউ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান