কান্দাহারে জোড়া বিস্ফোরণে শিশুসহ নিহত ৩

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৭, ১৮:৫৯আপডেট : ১৭ মে ২০১৭, ১৯:০৫

কান্দাহারে জোড়া বিস্ফোরণে শিশুসহ নিহত ৩ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে মঙ্গলবার রাতে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। বুধবার প্রাদেশিক সরকারের মুখপাত্র শামীম খপালবাক হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শামীম খপালবাক জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চাওক-এ-মাদাদ এলাকায় রাস্তার পাশে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর কয়েক মিনিট পর পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি তদন্ত করছে ঠিক তখন দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।

হামলায় আহতদের মধ্যে তিন পুলিশ সদস্য ছাড়াও নয়জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। আহতদের নগরীর মীরওয়াসি হাসপাতালে পাঠানো হযেছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে বুধবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। হামলাস্থল জালালাবাদ আইএস এবং তালেবান দুই জঙ্গি গোষ্ঠীই সক্রিয় থাকলেও তাদের কারও তরফ থেকে ওই হামলার দায় স্বীকারের খবর পাওয়া যায়নি। আফগান কর্তৃপক্ষও হামলায় এখনও কাউকে দায়ী করেনি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খুঝিয়ানিকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, বুধবার এই হামলা চলাকালে বেশ কিছু বন্দুকধারী টেলিভিশন স্টেশনের ভবনটিতে প্রবেশ করেছে । গভর্নর বলেছেন, ‘তারা কারা, তাদের লক্ষ্যস্থল কী, এসব পরিষ্কার নয়।’ স্টেশনটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধের পর তারা ভবনটিতে প্রবেশ করে বলে জানিয়েছেন তিনি। দুই হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর পর অপর এক হামলাকারী নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি অব্যাহত রাখে।

ভবনটির অবস্থান প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ডের কাছেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আফগানিস্তান ন্যাশনাল ব্রডকাস্টারের (আরটিএ) ওই ভবনটির আশপাশ থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

জালালাবাদ আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী। পাকিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশটিতে নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে প্রদেশটিতে তালেবানের অবস্থানও বেশ শক্তিশালী। সম্প্রতি নানগারহারের আচিন জেলায় আইএসের পার্বত্য ঘাঁটিতে অপারমাণবিক সবচেয়ে বড় বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। আফগান কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় জঙ্গিগোষ্ঠীটির অন্তত ৯৪ সদস্য নিহত হয়।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম