পশ্চিমবঙ্গের মাদ্রাসায় হিন্দু ছাত্রীর অসামান্য সাফল্য

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৭, ২১:৩০আপডেট : ১৭ মে ২০১৭, ২২:১৫

পশ্চিমবঙ্গের মাদ্রাসায় হিন্দু ছাত্রীর অসামান্য সাফল্য ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় প্রশমা শাসমল নামে এক ছাত্রী মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান লাভ করেছে। ইসলাম শিক্ষায় সে ১০০-এর মধ্যে ৯৭ নম্বর পেয়েছে। কোনও হিন্দু ছাত্রী মাদ্রাসা পরীক্ষায় এর আগে এত ভালো ফল করেনি। এ কারণে মঙ্গলবার ফল প্রকাশের পর থেকে প্রশমাকে নিয়ে শুধু হাওড়া নয়, বরং পুরো পশ্চিমবঙ্গজুড়েই আলোচনা হচ্ছে।

হাওড়ার খালাতপুর হাই মাদ্রাসার ওই ছাত্রী বলেন, পরীক্ষা খুবই ভালো হয়েছিল। র‍্যাংকে আসতে পেরে ভালো লাগছে। তবে নম্বরটা আরেকটু বেশি পেলে আরও ভাল লাগতো।

পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের সিলেবাসে হাই মাদ্রাসা স্তরে অন্য স্কুলের মতোই ইংরেজি, অংক, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের সঙ্গে আরবি এবং ইসলামি পরিচয় – এ দুটি বিষয় পড়তে হয়।

গত বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হয়। হাই মাদ্রাসা পর্যায়ের সিলেবাস মাধ্যমিকের মতো হলেও সিনিয়র মাদ্রাসা পর্যায়ে ইসলাম শিক্ষার ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়।

একজন হিন্দু হয়েও আরবি আর ইসলাম পরিচয় - এই দুটি বিষয় পড়তে তার কেমন লাগত? এই প্রশ্নে প্রশমা বিবিসিকে বলেন, "এ দুটো সাবজেক্টকে আলাদাভাবে দেখিনি কখনও। অন্য বিষয় যেমন পড়তাম এগুলোও সেভাবেই পড়তাম। ভালো লাগতো পড়তে। আর আমি ক্লাস সিক্সে এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকেই দেখেছি যে স্যারেরা এ দুটো বিষয়ে কে কেমন করছে, তার ওপর খুব নজর দিতেন।"

প্রশমা শাসমল বলেন, "বন্ধুদের মধ্যে হিন্দু-মুসলমান কাউকে কখনও আলাদা করে দেখিনি। একসঙ্গে খেয়েছি, আড্ডা মেরেছি। স্যারদের মধ্যেও হিন্দু যেমন আছেন, মুসলমানও আছেন। সবাই আমাদের পড়াশোনার দিকে খুব নজর দিতেন ছোট থেকেই।"

বড় হয়ে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করতে চায় প্রশমা শাসমল। তার এক সহপাঠী আরেক হিন্দু ছাত্র মলয় মাঝিও এ বছরের মাদ্রাসা পরীক্ষায় ১৭তম স্থান লাভ করেছে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম