আফগানিস্তানে টেলিভিশন ভবনে আত্মঘাতী হামলায় নিহত ৬

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৭, ২২:৫৯আপডেট : ১৭ মে ২০১৭, ২৩:৪৮

আফগানিস্তানে টেলিভিশন ভবনে আত্মঘাতী হামলায় নিহত ৬ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয় ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পুলিশের বরাত দিয়ে আল জাজিরার প্রতিনিধি জন হেনড্রেন জানান, নিহত ছয়জনের মধ্যে তিনজন হামলাকারী।

হামলাস্থল জালালাবাদ আইএস এবং তালেবান দুই জঙ্গি গোষ্ঠীই সক্রিয় থাকলেও তাদের কারও তরফ থেকে ওই হামলার দায় স্বীকারের খবর পাওয়া যায়নি। আফগান কর্তৃপক্ষও হামলায় এখনও কাউকে দায়ী করেনি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খুঝিয়ানিকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, বুধবার কয়েকজন বন্দুকধারী টেলিভিশন স্টেশনে প্রবেশ করে। তারা কারা, তাদের লক্ষ্যস্থল কী, এসব পরিষ্কার ছিল না।

টেলিভিশনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের পর হামলাকারীরা ভবনটিতে প্রবেশ করে। দুই হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর পর অপর এক হামলাকারী নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি অব্যাহত রাখে। পরে পুলিশের গুলিতে তৃতীয় হামলাকারীও নিহত হয়।

ভবনটির অবস্থান প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ডের কাছেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় আফগানিস্তান ন্যাশনাল ব্রডকাস্টারের (আরটিএ) ওই ভবনটির আশপাশ থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।

জালালাবাদ আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী। পাকিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশটিতে নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে প্রদেশটিতে তালেবানের অবস্থানও বেশ শক্তিশালী। সম্প্রতি নানগারহারের আচিন জেলায় আইএসের পার্বত্য ঘাঁটিতে অপারমাণবিক সবচেয়ে বড় বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। আফগান কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় জঙ্গিগোষ্ঠীটির অন্তত ৯৪ সদস্য নিহত হয়।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম