মার্কিন সামরিক বিমানের পাশ ঘেঁষে উড়ে গেল দুই চীনা যুদ্ধবিমান

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৭, ১০:৪১আপডেট : ১৯ মে ২০১৭, ১০:৪৩
image

চীনা যুদ্ধবিমান মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব চীন সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় দু’টি সুখোয় এসইউ-৩০ মডেলের যুদ্ধবিমান বিপজ্জনকভাবে ডব্লিউসি-১৩৫ মডেলের একটি মার্কিন সামরিক বিমানের পাশ ঘেঁষে উড়ে গেছে। এ ঘটনাকে মার্কিন সেনাবাহিনী ‘অপেশাদারিত্ব’ বলে উল্লেখ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, বিমানটির মাত্র ৪৫ মিটার দূর দিয়ে উড়ে যায় দুটি চীনা যুদ্ধবিমান।

চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের সহযোগিতায় ওই বিমানটি তখন আন্তর্জাতিক আকাশসীমায় তেজষ্ক্রিয়তার মাত্রা পরিমাপ করছিল। এটিকে নিয়মিত টহল বলে উল্লেখ করেছে মার্কিন সামরিক বাহিনী। চলতি বছরের ফেব্রিয়ারি থেকে ওই মার্কিন বিমানটি পূর্ব চীন সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় টহল দিয়ে আসছে।

মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল লরি হজ জানান, ‘যথাযথ কূটনৈতিক ও সামরিক পথে চীনকে এ সম্পর্কে জানানো হয়েছে।’

চীন সাগরে মার্কিন উপস্থিতিকে বেইজিং সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে করে। চীনের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র চীন সাগরে সামরিক উপস্থিতি রেখেছে।

/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম