ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে না সুদান

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৭, ১৩:৪৮আপডেট : ১৯ মে ২০১৭, ১৩:৫৩
image

খার্তুমে ফিলিস্তিনিদের সমর্থনে সুদানিদের সমাবেশ সুদানি তথ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র আহমেদ ওসমান জানিয়েছেন, তারা ইসরায়েলের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন না। আরবি সংবাদমাধ্যম কুদস প্রেসের বরাত দিয়ে মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

সুদানের ওপর ২০ বছর ধরে মার্কিন আর্থিক নিষেধাজ্ঞা রয়েছে। বেশ কয়েকটি আরব ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, ওই মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে সুদানকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছিল।

তবে সংবাদমাধ্যমের এ দাবি অস্বীকার করে সরকারি মুখপাত্র আহমেদ ওসমান বলেন, ‘মার্কিন কর্তৃপক্ষ বা অন্য কেউ আমাদের সামনে কোনও শর্ত রাখেনি।’  

ওসমান বলেন, ‘১৯৫৬ সালে আমাদের স্বাধীনতার সময় থেকেই ইসরায়েলের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আর প্রকৃত মালিকরা তার অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এতে পরিবর্তন আসার কোনও পরিবর্তন আসবে না।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি আমাদের কর্মসূচিতে নেই। এটা এটা কিছু মানুষের অলীক চিন্তা। এ নিয়ে দেশের ভেতরে বা বাইরে থেকে কেউ কোনও প্রস্তাব দেয়নি।’

/এসএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম