ধসে পড়েছে এভারেস্টের চূড়ায় ওঠার ‘হিলারি স্টেপ’

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৭, ০৯:৫০আপডেট : ২২ মে ২০১৭, ১০:৪২
image

এভারেস্ট গত বছরই কিছু ছবিতে দেখা গিয়েছিলো, আকার বদলে গেছে হিলারি স্টেপের। সম্পূর্ণ খাড়াভাবে উঠে যাওয়া ১২ মিটারের পথটি ছিল এভারেস্টে ওঠার সর্বশেষ বড় চ্যালেঞ্জ। এবার সেই হিলারি স্টেপ ধসে পড়ার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী,  এ সপ্তাহের শুরুতেই এভারেস্টের চুড়ায় উঠতে গিয়ে ব্রিটেনের পর্বতারোহী টিম মোসডেল প্রথম হিলারি স্টেপের ধস আবিষ্কার করেন। বেজ ক্যাম্পে নামার পর নিজের ফেইসবুক পাতায় তিনি নিজের অভিজ্ঞতার কথা লেখেন।

এভারেস্টে ওঠার সবচেয়ে জটিল অংশ ছিলো এই হিলারি স্টেপ। ২৯ হাজার ফিট উচ্চতায় এর অবস্থান। ২০১৫ সালে নেপালে ৭.৮ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো তাতেই এটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এখন সেখানে অবশিষ্ট আছে পাথরের কয়েকটি চাই। ঐ ভূমিকম্পে মাউন্ট এভারেস্টের উচ্চতাও কমে গিয়েছিলো এক ইঞ্চির মতো।

বিশ্বে প্রথমবার এভারেস্টের চুড়ায় ওঠার কৃতিত্ব নিউজিল্যান্ডের পর্বতারোহী স্যর এডমুন্ড হিলারির। ১৯৫৩ সালে এভারেস্টে ওঠার স্বপ্ন সার্থক হয় তার। হিলারির নামেই ঐ পথটির নামকরণ। তার পরে হিমালয়ের নেপাল অংশ হয়ে পৃথিবীর যত পর্বতারোহী এভারেস্টের চুড়ায় উঠেছেন, বরফে ঢাকা ঐ পাথুরে পথটি তাদের সবাইকে পার হতে হয়েছে।

নেপাল ও তিব্বতের অংশে হিমালয়ের পর্বতগুলোর চুড়ায় ওঠা এমনিতেই বিপজ্জনক। মাত্র গতকালই চারজন পর্বতারোহী নিহত হয়েছেন। এখন হিলারি স্টেপ ধসে পড়ায় এভারেস্টের চুড়া পর্যন্ত যাওয়া আরো বিপজ্জনক হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্বতারোহীরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। 

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক