সমকামিতার অভিযোগে ইন্দেনেশিয়া গ্রেফতার ১৪১

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৭, ১০:৩৯আপডেট : ২৩ মে ২০১৭, ১২:৪৩
image

সমকামিতার অভিযোগে ইন্দেনেশিয়া গ্রেফতার ১৪১

ইন্দোনেশিয়ায় সমকামী অনুষ্ঠান আয়োজনের অভিযোগে বিদেশি সহ ১৪১ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

পুলিশের মুখপাত্র আরগো ইউযোনে এক বিবৃতিতে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ভেন্যু সনার মালিক ও কর্মীসহ ১০ জন রয়েছেন। দোষী প্রমাণিত হলে গ্রেফকৃত সবার ১০ বছরের জেল ও জরিমান হতে পারে। আটককৃতরা পর্নোগ্রাফিক আইন ভঙ্গ করেছেন। ‘দ্য ওয়াইল্ড ওয়ান’ নামে একটি সেক্স পার্টি আয়োজন করেছিলেন তারা। উত্তর জাকার্তা গোয়েন্দা পুলিশ প্রধান নাসরিয়াদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমাদের পুলিশ এক অনুসন্ধানের মাধ্যমে এই বিষয় জানতে পারে এবং রবিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

নাসরিয়াদি বলেন, পার্টিতে অংশগ্রহণকারী প্রত্যেককে টাকা দিতে হয়েছে। সোমবার আটক কয়েকজনকে মুখ ঢেকে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়।

মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়াল চলতি মাসের প্রথমেও এমন অভিযান চালানো হয়েছিল। দেশটিতে পর্নোগ্রাফি আইন খুবই কঠোর আর এজন্য ১৫ বছরের সাজা হতে পারে। গত সপ্তাহে দেশটির একটি ইসলামিক আদালত দুই পুরুষকে সমকামিতার অভিযোগে সাজা দেয়।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম