যেভাবে জঙ্গি হয়ে উঠেছে ফুটবলভক্ত সালমান!

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৭, ১৩:২১আপডেট : ২৪ মে ২০১৭, ১৬:০৬
image

যেভাবে জঙ্গি হয়ে উঠেছে ফুটবলভক্ত সালমান!

ম্যানচেস্টারের সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী সালমান আবেদি কৈশোরে ছিল এক ফুটবল উন্মাদ তরুণ। ভিডিও গেমেও আসক্তি ছিল ব্রিটেনে বেড়ে ওঠা এই তরুণের। কিন্তু ২০১১ সালে পাল্টে যেতে থাকে পরিস্থিতি। তার বাবা চাকরি ছেড়ে দিয়ে লিবিয়ায় চলে যান। তার চিন্তা-চেতনায় পরিবর্তন আসতে শুরু করে। ক্রমেই উগ্র মানসিকতা ধারণ করতে থাকে সালমান। বন্ধু ও প্রতিবেশীদের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

ম্যানচেস্টারের আর দশটা সাধারণ কিশোরের মতোই ফুটবল পাগল ছিল সালমান। সে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের পাড় সমর্থক। এছাড়া ঘণ্টার পর ঘণ্টা বুঁদ হয়ে থাকতো কম্পিউটার গেমসে।

স্থানীয় এক ইমাম ডেইলি মেইলকে জানিয়েছেন, তার বাবা পরিবারকে অসহায় অবস্থায় রেখে লিবিয়া চলে যান। এ সময় সালমান ও তার ভাই সিরিয়ার জঙ্গিদের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করতে থাকে। ম্যানচেস্টারে হামলার কয়েকঘণ্টার মধ্যেই তার ভাই ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। রাতে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়।

পেশায় একজন আইটি ম্যানেজার ইসমাইলের স্ত্রী গণিতের শিক্ষক। জানুয়ারির আগে ইসমাইল একটি বেকারিতে কাজ করতেন। বর্তমানে ডিসবারি মসজিদের কোরআন স্কুলে আইটি সাপোর্ট ও আরবি ক্লাস নেওয়া ইসমাইলের বিরুদ্ধে কাউন্টার টেররিজম ইউনিটে অভিযোগ উঠেছিল।

ডিসবারি মসজিদ এলাকায় খুবই পরিচিত সালমানের পরিবার। মসজিদের খুব কাছেই দেড় লাখ পাউন্ডের বাড়িতে বাস করেন তারা।

এক সূত্র জানায়, একজন এন্টি-টেরর কর্মকর্তা সালমানের সঙ্গে কাজ করার চেষ্টা করেছিলেন। কিন্তু সালমান রাজি হয়নি। ডিসবাড়ি মসজিদের ইমাম বলেন, ‘সালমান খুবই ঝামেলা করতো। সে খোলা বারুদের মতো। আমরা তাকে বোঝানোর চেষ্টা করে পারিনি।’

তিনি বলেন, ‘সালমান মাঝে মাঝে মসজিদে আসতো। কিন্তু আমার আইএসবিরোধী মনোভাবের কারণে তার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না আমার। এজন্য সে মসজিদে খুবই কম আসতো।’ কনসার্টে হামলার আগে সালমান শুধু বাড়িতেই নামাজ পড়তো বলে জানিয়েছেন তার এক প্রতিবেশী।

/এমএইচ/এসএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম