শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে অন্তত ১০০ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৭, ১৪:৩৮আপডেট : ২৭ মে ২০১৭, ১৮:২০
image

শ্রীলঙ্কায় উদ্ধার অভিযান চলছে শ্রীলঙ্কার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ১০০ তে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৯৯ জন। এছাড়া, আহত ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (২৭ মে) শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার ২৩ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে শ্রীলঙ্কার মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলীয় এলাকায় দুই দিনের প্রবল বৃষ্টির পর ভূমিধস হয়। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, ভয়াবহ বন্যা ও ভূমিধসে আট শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নৌকা ও হেলিকপ্টার নিয়ে সেনা সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। 
এদিকে শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ভারতের চিকিৎসা সহায়তাকারী দল ও ত্রাণবাহী জাহাজ পৌঁছেছে। ১৪ বছরের মধ্যে শ্রীলঙ্কার সবচেয়ে ভয়াবহ এ বন্যা মোকাবিলায় এ সহায়তা পাঠানো হয়েছে।
পানি আরও বাড়তে পারে এমন আশঙ্কা জানিয়ে বড় বড় নদীগুলোর আশেপাশের নিম্নাঞ্চলে বসবাসকারী লোকজনকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ভারী বৃষ্টি ও বন্যার কারণে সাবারাগামুয়া প্রদেশের সবগুলো স্কুল বন্ধ হয়ে গেছে।
২০০৩ সালের মে মাসে বন্যার কারণে শ্রীলঙ্কায় আড়াইশো মানুষের প্রাণহানি এবং ১০ হাজার ঘর-বাড়ি নষ্ট হয়েছিল।
আর গত বছরের মে মাসে শ্রীলঙ্কার কেগালে এলাকায় ভূমিধসে অন্তত ১২৭ জন নিহত হয়।

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম