উ. কোরিয়ার নতুন বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৭, ১২:০৯আপডেট : ২৮ মে ২০১৭, ১২:২৩
image

কিম জং-উন নতুন বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং-উন ওই পরীক্ষাটি পর্যবেক্ষণ করেছেন। তিনি দেশব্যাপী ওই অস্ত্র মোতায়েন ও বড় পরিসরে উৎপাদনের নির্দেশ দিয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কেসিএনএ-র প্রতিবেদনে ওই বিমান বিধ্বংসী অস্ত্রের ধরণ, বা তা কিভাবে কাজ করে, আর কখনই বা ওই পরীক্ষা চালানো হয়, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশটির অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্স এ অস্ত্র পরীক্ষার আয়োজন করেছিল। মার্কিন কালোতালিকাভুক্ত ওই প্রতিষ্ঠানটি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে জড়িত রয়েছে বলে ধারণা করা হয়।

রবিবার প্রকাশিত প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছে, ‘অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্স আয়োজিত নতুন ধরণের বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন কিম জং উন। এই অস্ত্রের সামর্থ্যের পরীক্ষা নিশ্চিত করা হয়েছে। এটি সারাদেশে মোতায়েনের জন্য ব্যাপকভাবে উৎপাদন প্রয়োজন, যাতে এটি আকাশপথে শত্রুর আধিপত্যের স্বপ্ন ধ্বংস করতে পারে।’

উত্তর কোরিয়া বিভিন্ন ধরণের সমরাস্ত্রের পরীক্ষগা চালিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও গত সপ্তাহে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

গত বছর উত্তর কোরিয়া বড় পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।  

উল্লেখ্য, মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর শুরু হওয়া যুদ্ধাবস্থার মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিনের উপস্থিতি।

কয়েক সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে এক যৌথ সামরিক মহড়া চালায় যুক্তরাষ্ট্র। এতে মার্কিন যুদ্ধবিমান উত্তর কোরিয়ার আকাশসীমার খুব কাছ দিয়ে উড়ে গেছে বলে জানা গেছে।

পিয়ংইয়ং কোরিয়া উপদ্বীপে যে কোনও সামরিক মহড়াকে আগ্রাসন বলে মনে করে। তারা এর প্রতিক্রিয়ায় হুমকি দিয়ে বলেছিল, ‘মার্কিন আগ্রাসন রুখতে প্রয়োজনে পারমাণবিক হামলা চালানো হবে। মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়া হবে।’

তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়ায় তাদের এখন হামলা চালানোর কোনও পরিকল্পনা নেই।   

/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম