কাবুল হামলায় নরেন্দ্র মোদির নিন্দা, আফগানিস্তানের পাশে থাকার অঙ্গীকার

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৭, ১৪:২৫আপডেট : ৩১ মে ২০১৭, ১৪:২৬
image

কাবুল হামলায় নরেন্দ্র মোদির নিন্দা, আফগানিস্তানের পাশে থাকার অঙ্গীকার আফগানিস্তানের রাজধানী কাবুলের 'সবচেয়ে নিরাপদ' এলাকা বলে পরিচিত ওয়াজির আকবর খান ডিসট্রিক্ট-এর হামলায় নিন্দা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই টুইটার পোস্টে তিনি জঙ্গিবাদ মোকাবেলায় আফগানিস্তানের সঙ্গে থাকার আশ্বাস দেন।

পুলিশ এবং হাসপাতাল সূত্রে আলজাজিরা জানিয়েছে, হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০০ জন। পুলিশ ও হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা হতাহতের খবর নিশ্চিত করেছে।

ঘটনার প্রতিক্রিয়ায় এক  টুইটার বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সব ধরনের জঙ্গি কার্যক্রম মোকাবেলায় আফগানিস্তানের পাশে আছে ভারত। জঙ্গিবাদের সমর্থকদের পরাজিত করতে হবে।’

এদিকে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইটার পোস্টে জানিয়েছেন, ভারতীয় দূতাবাসের কর্মীদের কোনো ক্ষতি হয়নি৷

এখনও কোনও জঙ্গিগোষ্ঠীর পক্ষে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে সম্প্রতি কাবুলে তালেবান এবং আইএস-এর নামে বেশকিছু হামলা সংঘটিত হয়েছে।

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম