যেন ভূমিকম্প হচ্ছিল: কাবুল হামলার প্রত্যক্ষদর্শী

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৭, ১৪:৫২আপডেট : ৩১ মে ২০১৭, ১৫:৩৮
image

আহত একজনকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে
আফগানিস্তানের কাবুলে বুধবার (৩১ মে) যে এলাকাটিতে হামলা হয়েছে তার থেকে অল্প দূরত্বে ওয়াজির আকবর খান হাসপাতালটির অবস্থান। আর সেকারণে হাসপাতালটি এখন ওই হামলায় হতাহতদের গন্তব্য হয়ে উঠেছে। একের পর এক অ্যাম্বুলেন্স ধেয়ে আসছে সেখানে। আহতদের চিকিৎসার জন্য সেখানে ভর্তি করা হচ্ছে। স্বজনরাও ভিড় জমাচ্ছেন সেখানে। আহতদের মধ্যে খুঁজে না পেলে নিহতদের তালিকায় আপনজনের সন্ধান করছেন তারা। হাসপাতাল কর্মীদের কাছ থেকেও প্রিয়জনের খবর পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উৎকণ্ঠিতরা।

মাথায় আঘাত নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ২১ বছর বয়সী তরুণ মোহাম্মদ হাসান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে হামলার সময়কার অনুভূতি বর্ণনা করেন তিনি। হাসান জানান, তিনি একটি ব্যাংকে কাজ করেন। হামলার সময় কর্মস্থলে ছিলেন। হঠাৎই এক বিস্ফোরণের শব্দে পুরো ব্যাংক ভবন কেঁপে ওঠে। হাসান বলেন, ‘মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে’।

রয়টার্স জানায়, হাসান যখন হাসপাতালের বিছানায় শুয়ে কথা বলছেন ততক্ষণে তার মাথায় ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে। তবে তার গায়ে থাকা সাদা শার্টে রক্তের দাগ তখনও স্পষ্ট ছিল।

হামলায় আহত হওয়া ২৭ বছর বয়সী নাবিব আহমদ জানান, বিস্ফোরণের সময় পুরো এলাকা ধ্বংসাত্মক রূপ ধারণ করে। তিনি বলেন, ‘আমি আমার চিন্তাশক্তি হারিয়ে ফেলেছিলাম। সব কিছু বিশৃঙ্খল মনে হচ্ছিল।’

স্বজনদের আহাজারি
হাসপাতালে অ্যাম্বুলেন্স ও ট্রাকে করে নিয়ে আসা মরদেহগুলোর ওপরও হুড়মুড়িয়ে পড়ছেন উৎকণ্ঠিত স্বজনরা। রয়টার্স জানায়, বিস্ফোরণে কোনও কোন মরদেহ এতোটাই ঝলসে গেছে যে তাদের চেনারও উপায় নেই।

বুধবার, আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থল জানবাক স্কয়ারে চালানো হামলাকে 'ইতিহাসের অন্যতম বড় হামলা'বলে মনে করা হচ্ছে। পুলিশ এবং হাসপাতাল সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে,হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০০ জন।এখনও কোনও জঙ্গিগোষ্ঠীর পক্ষে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে সম্প্রতি কাবুলে তালেবান এবং আইএস-এর নামে বেশ কিছু হামলা সংঘটিত হয়েছে। ঘটনাস্থলের খুব কাছেই রয়েছে বিভিন্ন দেশের দূতাবাস এবং প্রেসিডেন্ট প্রাসাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ঘটনাস্থলের পাশে বহু যানবাহন ধ্বংস হয়ে পড়ে থাকতে এবং সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে কয়েকশ’ মিটার দূরের ঘরবাড়ির দরজা-জানালাও ভেঙে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম