ম্যানচেস্টার হামলা: উদ্ধারকৃত গাড়ি নিয়ে তদন্তে পুলিশ

অদিতি খান্না, যুক্তরাজ্য
০২ জুন ২০১৭, ২০:৫৪আপডেট : ০২ জুন ২০১৭, ২১:৫৬

ম্যানচেস্টার হামলা: উদ্ধারকৃত গাড়ি নিয়ে তদন্তে পুলিশ ম্যানচেস্টারে আত্মঘাতী হামলার ঘটনায় উদ্ধারকৃত একটি গাড়ি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবাদবিরোধী ইউনিট এ তদন্ত পরিচালনা করছে। কর্মকর্তাদের ধারণা গাড়িটিকে কেন্দ্র করে ওই হামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

শুক্রবার গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, ম্যানচেস্টারের ডেভেল কোর্ট এলাকায় গাড়িটি সম্পর্কে মূল্যায়ন করা হচ্ছে। এরইমধ্যে ওই এলাকাটি খালি করে দেওয়া হয়েছে এবং সেখানে একটি বেষ্টনী তৈরি করা হয়েছে।

ব্রিটিশ পুলিশের নর্থ ওয়েস্ট কাউন্টার টেররিজম ইউনিট-এর প্রধান রুস জ্যাকসন। গোয়েন্দা বিভাগের দায়িত্বেও রয়েছেন এ কর্মকর্তা। তিনি জানান, তদন্তে এটি  এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। সাদা রঙ-এর নিশান গাড়িটি এখন ডেভেল কোর্ট এলাকায় আছে। এই গাড়িটি সম্পর্কে লোকজন আমাদের তথ্য দিতে পারেন। এ ব্যাপারে আমরা খুবই আগ্রহী।

ম্যানচেস্টার হামলা: উদ্ধারকৃত গাড়ি নিয়ে তদন্তে পুলিশ

ম্যানচেস্টারের ওই আত্মঘাতী হামলার পরপরই ব্রিটিশ নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিল, হামলাটি লোন উলফ বলে ধারণা করছেন তারা। একদিনের মাথায় অবশ্য ওই অনুমান থেকে সরে গিয়ে তারা জানিয়েছিলেন, হামলাকারী সালমান একটি জঙ্গি নেটওয়ার্কের অংশ হতে পারে। এবার সেই ধারণা থেকে সরে এসে আবারও হামলাটিকে লোন উলফ (একক ব্যক্তির হামলা) বলছে পুলিশ। যে বিস্ফোরকে ওই হামলা চালানো হয়েছে, তার বেশিরভাগ উপাদানই সালমান নিজে সংগ্রহ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। এর ভিত্তিতেই হামলাটিকে লোন উলফ বলে আশঙ্কা করছেন তারা। তবে পূর্ণাঙ্গ তদন্তের আগে এ ব্যাপারে উপসংহারে পৌঁছাতে চান না তারা। 

২৩ মে (মঙ্গলবার) ম্যানচেস্টার পুলিশ দাবি করেছিল, আত্মঘাতী ওই হামলাকারী ছিলেন লোন উলফ। ‘এই পর্যায়ে আমরা ধারণা করছি, একজন হামলাকারীই এই হামলা চালিয়েছে। হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে।’ 

নর্থ ওয়েস্ট কাউন্টার টেররিজম ইউনিট-এর প্রধান রুস জ্যাকসন জানান, এখন বিশেষ করে হামলাকারী সালমান আবেদি-র শেষ মুহূর্তের কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। এরইমধ্যে সিসিটিভিতে ঘটনার দিন তার কর্মকাণ্ড খতিয়ে দেখা হয়েছে। এছাড়া ফোনকলসহ নানা উপায়ে তিনি কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সেসব বিষয়ে তদন্তকাজ পরিচালনা করছে পুলিশ।

তদন্তের অন্যান্য উপাদানের সঙ্গে এখন যুক্ত হয়েছে পুলিশের উদ্ধার করা সন্দেহভাজন একটি গাড়ি। এই গাড়িটিকে ঘিরে অনেক নতুন তথ্য বেরিয়ে আসবে বলে বিশ্বাস পুলিশের।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম