সন্ত্রাসী হামলার হুমকির পর ফের শুরু হচ্ছে 'রক এম রিং’ ফেস্টিভ্যাল

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৭, ১৯:২৯আপডেট : ০৩ জুন ২০১৭, ১৯:৪৩

সন্ত্রাসী হামলার হুমকির পর ফের শুরু হচ্ছে 'রক এম রিং’ ফেস্টিভ্যাল সন্ত্রাসী হামলার হুমকির মুখে জার্মানিতে একটি রক ফেস্টিভ্যাল স্থগিতের পর পুনরায় সেটি শুরুর ঘোষণা দিয়েছেন আয়োজকরা। শুক্রবার পশ্চিম জার্মানির নুয়েরবার্গ এলাকায় ‘রক এম রিং’ নামের ওই উৎসব চলাকালে হামলার হুমকিতে দর্শকদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ। তিনদিনের এই আয়োজন জার্মানির অন্যতম বৃহৎ সংগীত উৎসব। শনিবার নতুন করে এই উৎসবে অংশ নেবেন সংগীতপ্রেমীরা।

আয়োজকরা জানিয়েছেন, উৎসব ভেন্যুতে ব্যাপকভিত্তিক অনুসন্ধান চালিয়েছে পুলিশ। এর ভিত্তিতে শনিবার বিকালে পুনরায় 'রক এম রিং’ ফেস্টিভ্যাল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবারের অনুষ্ঠানে প্রায় ৯০ হাজার মানুষ অংশ নেবেন বলে প্রত্যাশা করছে আয়োজকরা।

শুক্রবার দর্শকরা যখন জার্মানির জনপ্রিয় ব্যান্ড দল হামস্ট্যাইনের গান শোনার অপেক্ষা করছিল, তখনই তাদের ‘শান্ত ও সুশৃঙ্খলভাবে’ অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে গত মাসে এক কনসার্টে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হওয়ার কথা বিবেচনায় নিয়ে এই উৎসবেরও নিরাপত্তা বাড়ানো হয়েছিল। শুক্রবার ফেস্টিভ্যাল ভেন্যুত দায়িত্ব পালন করে সহস্রাধিক পুলিশ সদস্য। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম