যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে সন্দেহভাজন জঙ্গি হামলার পরপরই সেখানে পুলিশি অভিযান শুরু হয়। ওই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছেন সাংবাদিক কেইন পিয়েরি। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামলার পরপরই পুলিশ কর্মকর্তারা সেখানে অভিযান শুরু করেন।
উল্লেখ্য, শনিবার রাতে যুক্তরাজ্যের লন্ডনে ব্রিজে একটি ভ্যানের ধাক্কায় অন্তত ২০ জন পথচারী আহত হন। পরে ওই ভ্যান থেকে চারজন ব্যক্তি বড় আকারের ছুরি নিয়ে নেমে পড়ে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের অভিযানে দুই সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। তবে এখনও তিন সন্দেহভাজন হামলাকারী পালিয়ে আছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
হামলাকারীদের শনাক্ত করতে জনসাধারণকে পুলিশের ওয়েবসাইটে ভিডিও বা ছবি আপলোড করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
ভিডিও:
/এসএ/বিএ/








