লন্ডন হামলার পর শীর্ষ দুই দলের প্রচারণা স্থগিত

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৭, ১৪:৪০আপডেট : ০৪ জুন ২০১৭, ১৪:৪৫
image

হামলার পর সতর্ক পাহারায় পুলিশ যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে সন্দেহভাজন জঙ্গি হামলার পর আবারও নির্বাচনি প্রচারণা স্থগিতের ঘোষণা দিয়েছে ব্রিটিশ রাজনীতির শীর্ষ দুই দল। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং সংসদের বিরোধী দল লেবার পার্টি জানিয়েছে রবিবার একদিনের জন্য তাদের প্রচারণামূলক কর্মকাণ্ড বন্ধ থাকবে।

এর আগে ২২ মে ম্যানচেস্টার হামলার পরও কনজারভেটিভ পার্টিসহ রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণা স্থগিত করেছিল।

৮ জুন নির্বাচনকে সামনে রেখে যখন ব্যাপক প্রচারণা চলছিল তখন স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে ওই হামলা হয়। হামলায় অন্তত ৬ জন নিহত এবং ৪৮  জন আহত হয়। পরে পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়। আহতদের স্থানীয় ছয়টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে লন্ডন ব্রিজের ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়।

আর এ হামলার পর রবিবারের প্রচারণা বন্ধ রাখার ঘোষণা দেয় কনজারভেটিভ পার্টি। দলটির মুখপাত্র বলেন, ‘কনজারভেটিভ পার্টি আজ জাতীয়ভাবে নির্বাচনি প্রচারণা চালাবে না। দিনটি পার হলে এবং হামলা সম্পর্কে বিস্তারিত জানার পর আমরা এ নিয়ে পর্যালোচনা করব।’

লেবার নেতা করবিনও অন্তত রবিবারের প্রচারণা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যান্য দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়ার আভাস দিয়েছেন তিনি।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম