মমতাকে নিয়েই বাংলাদেশের সঙ্গে তিস্তা ইস্যুতে আলোচনা: সুষমা স্বরাজ

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৭, ০২:১০আপডেট : ০৬ জুন ২০১৭, ০৮:৩৫

সুষমা স্বরাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়েই বাংলাদেশের সঙ্গে তিস্তা ইস্যুতে আলোচনা করবে ভারত। সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকনোমিক টাইমস এ খবর দিয়েছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে সুষমা স্বরাজ বলেন, তিস্তার পানিবণ্টন ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আলোচনার টেবিলে রাখাটা জরুরি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমস্যার সমাধানে ভারতের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কবে নাগাদ এ ব্যাপারে একটা সমাধান আসতে পারে তার সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়।

বাংলাদেশ ও ভারত ভালো প্রতিবেশী হওয়ার  সুবাদে নানা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। বিদ্যুৎ, বিনিয়োগ এবং নিরাপত্তার মতো ইস্যুতে দুই দেশ পরস্পরকে নিয়ে অগ্রসর হয়েছে। তবে তিস্তার পানি বণ্টনের বিষয়টি এখনও অমীমাংসিতই রয়ে গেছে।

২০১০ সালে শেখ হাসিনার দিল্লি সফরে দুই দেশের যৌথ বিবৃতিতে তিস্তা নিয়ে বলা হয়, ‘শুষ্ক মৌসুমে পানির অভাবে দুই দেশের মানুষের কথা বিবেচনা করে দুই প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা পানি বন্টন চুক্তি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা উচিত।’

২০১১ সালে তিস্তা ‍চুক্তি নিয়ে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সমালোচনা করেছিলেন মমতা। তার বিরোধিতায় শেষ মুহূর্তে এ চুক্তি আটকে যায়। মমতার দাবি, এ চুক্তি করা হলে তা ভারতের উত্তরবঙ্গকে শুষ্ক এলাকায় পরিণত করবে। কৃষকদের ওপর এর বিরূপ প্রভাব পড়বে।

চলতি বছরের এপ্রিলের গোড়ার দিকে তিস্তার সমস্যা মেটাতে তোরসা, ধরলা ও মানসাই নদীর পানিবণ্টনের বিকল্প প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময়ে দিল্লি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সময় তিনি এ প্রস্তাব দেন। সোমবারের সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, মমতার ওই বিকল্প প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও ওই প্রতিবেদন পৌঁছানো হবে।

সুষমা স্বরাজ বলেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি সম্পাদনের জন্য আমাদের আলোচনার মাধ্যমে এর সমাধান করতে হবে। ভারতের কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে উপনীত হওয়ার ব্যাপারে সিদ্ধান্তে আসা যেতে পারে।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম