থেরেসা-করবিন ব্যবধান এখন এক পয়েন্টের!

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৭, ০৯:১৪আপডেট : ০৭ জুন ২০১৭, ১৬:৪১
image

থেরেসা-করবিন ব্যবধান এখন এক পয়েন্টের!

একটা সময় পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে এসে পার্লামেন্ট নির্বাচনে জয় পাওয়ার ব্যাপারে শঙ্কায় পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। গত মাসে লেবার পার্টির চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে ছিল কনজারভেটিভরা। কিন্তু নির্বাচনের আগের দিন দুই দলের রেটিং ব্যবধান মাত্র এক পয়েন্টের। সবশেষ পরিচালিত এক জরিপের ফলাফল অনুযায়ী তাই কনজারভেটিভ প্রার্থী থেরেসা মে’র সঙ্গে লেবার নেতা জেরেমি করবিনের হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।

জরিপে দেখা যায়, গত মাসে লেবার পার্টির চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে থাকার সুবিধা হারিয়েছে কনজারভেটিভরা। সারভশেনের একটি জরিপে দেখা যায়, এখন কনজারভেটিভদের রেটিং পয়েন্ট ৪১.৫ শতাংশ এবং লেবারের পয়েন্ট ৪০.৪ শতাংশ। লিবারেল ডেমোক্রেটদের পয়েন্ট ৬ এবং ইউকেআইপি এর পয়েন্ট ৩ শতাংশ। ইউগভ পূর্বাভাস দিয়েছে বৃহস্পতিবারের নির্বাচনে কনজারভেটিভরা ৩০৪টি সিট জয় করতে পারে যা গতবারের চেয়ে ২৬টি কম। তাদের কনস্টিটিউন্সি বাই কনস্টিটিউন্সি মডেলে আরও দেখা যায় লেবার পার্টির ২৬৬টি আসন জয়ের সম্ভাবনা আছে যা গতবারের তুলনায় ৩৭টি বেশি। স্কটিশ ন্যাশনাল পার্টির জিতবে ৩৬টি(৮টি কম) এবং লিবারেল ডেমোক্রেটদের সম্ভাবনা ১২টি আসন (৩টি বেশি)। এমন অবস্থায় কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবেনা। কারণ এজন্য প্রয়োজন ৩২৩টি আসন।

তাই একটি ঝুলন্ত পার্লামেন্টের আভাস মিলছে। সেক্ষেত্রে সরকার গঠনে জোট বাধতে হতে পারে দলগুলোর। এর আগে ২০১০ সালেও কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্রেটরা জোট গঠন করেছিলো।

২০২০ সালে দেশটির পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রী থেরেসা মে বেক্সিট বাস্তবতায় ৮ জুন মধ্যবর্তী নির্বাচন ঘোষণা করেন। 

/এমএইচ/বিএ/

 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম