স্বাধীনতার প্রশ্নে গণভোটে অংশ নেবেন ইরাকি কুর্দিরা

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৭, ২১:০৭আপডেট : ০৮ জুন ২০১৭, ২১:১৪

স্বাধীনতার প্রশ্নে গণভোটে অংশ নেবেন ইরাকি কুর্দিরা ইরাক থেকে পৃথক হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে গণভোটে অংশ নেবেন ইরাকি কুর্দিরা। স্বায়ত্ত্বশাসিত ইরাকি কুর্দিস্তানের কর্তৃপক্ষ আগামী ২৫ সেপ্টেম্বর এ গণভোটের তারিখ নির্ধারণ করেছেন। ৭ জুন ২০১৭ বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারজানি বিষয়টি নিশ্চিত করেছেন।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা হামিন হাওরামি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, কুর্দিস্তানের রাজধানী ইরবিলে স্থানীয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যকার এক বৈঠকে এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

কুর্দিস্তান ও ইরাক সরকার কর্তৃক পরিচালিত হলেও এই এলাকার নিয়ন্ত্রণ বর্তমানে কুর্দি সামরিক বাহিনীর হাতে। তবে সোয়াত ও তেলসমৃদ্ধ প্রদেশ কিরকুক-এর মতো কিছু এলাকা নিয়ে বাগদাদ ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধ রয়েছে।

স্বাধীনতার প্রশ্নে গণভোটে অংশ নেবেন ইরাকি কুর্দিরা

ধারণা করা হচ্ছে, ২৫ সেপ্টেম্বরের গণভোটে স্বাধীনতার পক্ষেই রায় দেবেন কুর্দিস্তানের মানুষ। তবে সেক্ষেত্রে স্বাধীনতার প্রক্রিয়া কি হবে সেটা এখনও পরিষ্কার নয়। এর আগে গত এপ্রিলে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছিলেন, তিনি স্বাধীনতার প্রশ্নে গণভোটের ব্যাপারে কুর্দিস্তানের মানুষের অধিকারকে সম্মান করেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রতিনিধি বায়ান সামি আবদুল রাহমান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে তিনি বলেন, মূল সমস্যা হচ্ছে বাগদাদের সঙ্গে আমাদের অংশীদারিত্বের অভাব। জনগণ যদি গণভোটে স্বাধীনতার পক্ষে রায় দেন এবং তারা জোরালোভাবে সেটি চান, সেক্ষেত্রেও বাগদাদের সঙ্গে কুর্দিস্তানের সম্পর্ক থাকবে। এক্ষেত্রে দুই পক্ষই হবে পরস্পরের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

ইরাকি কুর্দিস্তানের জনসংখ্যা প্রায় ৫০ লাখ। এরইমধ্যে স্বায়ত্ত্বশাসন ভোগ করা এ অঞ্চলের স্বতন্ত্র পার্লামেন্ট এবং সশস্ত্র বাহিনী রয়েছে। প্রতিবেশী দেশ তুরস্কের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক রয়েছে তাদের। তবে সাম্প্রতিক বছরগুলোতে নানা ইস্যুতে ইরাকের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম