ভারতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৭, ২২:১৭আপডেট : ০৮ জুন ২০১৭, ২২:৪৩

ভারতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে একটি আতশবাজির কারখানায় বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বালাঘাট জেলা কালেকটর ভরত ইয়াদেভ এ অগ্নিকাণ্ড ও প্রাণহানির খবর নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

অগ্নিকাণ্ডের ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ ১০ জনের মধ্যে পাঁচজন হাসপাতালে মারা গেছেন। বাকি পাঁচ কর্মীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার শিকার আতশবাজির কারখানাটি মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের প্রায় ৪৩৭ কিলোমিটার দক্ষিণপূর্বে বালাঘাট জেলার খাইরি গ্রামে অবস্থিত। কারখানার ধ্বংসস্তুপের ভেতর থেকে সব লাশ উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে ৪০ জনেরও বেশি কর্মী ছিল। এদের অধিকাংশই নারী কর্মী।

অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ।

/এমপি/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি