থেরেসাকে পদত্যাগের পরার্মশ করবিনের

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৭, ১২:৫২আপডেট : ০৯ জুন ২০১৭, ১৩:৫৩
image

থেরেসাকে পদত্যাগের পরার্মশ করবিনের

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে পদত্যাগের পরামর্শ দিয়েছেন লেবার নেতা জেরেমি করবিন। তিনি বলেন, জনগণ ব্যয়সঙ্কোচনের রাজনীতি প্রত্যাখান করেছে এবং থেরেসা মে-র পদত্যাগ করা উচিত। শুক্রবার লন্ডনের ইসলিংটনে নিজের আসনে জেতার পর তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এখন ‘চলে যাওয়া’ উচিত। এই নির্বাচন ডাকা হয়েছিল সরকারকে নতুন ম্যান্ডেট দেয়ার জন্য। ‘ম্যান্ডেট তিনি পেয়েছেন, হারানো আসন, হারানো ভোট, হারানো কর্তৃত্বে। এর পরে তার চলে যাওয়া উচিত যাতে এমন একটি সরকার আসতে পারে যারা সকল নাগরিকের প্রতিনিধিত্ব করে।’

করবিন বলেন, মে’র পদত্যাগের জন্য এটাই যথেষ্ট। সেসময় করবিন দাবি করেন, ১৯৫১ সালের পর থেকে তার আসনে সবেচেয় বেশি ভোট পড়েছে এবং তিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন। এরপর হাসিমুখে তিনি বলেন, মে যেটা চেয়েছিলেন সেটা পাননি। রাজনীতি পল্টে গেছে দাবি করে তিনি বলেন, ‘জনগণ কনজারভেটিভদের যথেষ্ট পেয়েছে। এবং এখন রাজনীতি আগের মতো নেই।’

থেরেসা মে অবশ্য এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তিনি বলেন, লন্ডনের এখন স্থিতিশীলতা দরকার। আর আমরা সেটা নিয়েই কাজ করবো। কনজারভেটিভ পার্টিই সবচেয়ে বেশি ভোট পেয়েছে এবং সবচেয়ে বেশি আসন নিশ্চিত করেছে। তাই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা আমাদেরই দায়িত্ব।

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রথম দিকে কিছুটা এগিয়ে থাকলেও শেষে পিছিয়ে পড়েছেন জেরেমি করবিনের লেবার পার্টি। শেষ খবর পর্যন্ত  ২৬১ টি আসন পেয়েছেন তারা। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৪টি আসন। ফলাফলের অপেক্ষায় রয়েছে ৫টি আসন। তাই সরকার গঠনের জন্য ৩২৬টি আসন পাওয়া কারও পক্ষেই সম্ভব নয়। ফলে ঝুলন্স পার্লামেন্টই পেতে যাচ্ছে যুক্তরাজ্য।

সূত্র: বিবিসি

/এমএইচ/ 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম