বাংলাদেশের প্রবৃদ্ধি স্থিতিশীল ও শক্তিশালী হচ্ছে: আইএমএফ

ললিত কে ঝা, ওয়াশিংটন
০৯ জুন ২০১৭, ২১:৫৫আপডেট : ০৯ জুন ২০১৭, ২১:৫৯

বাংলাদেশের প্রবৃদ্ধি স্থিতিশীল ও শক্তিশালী হচ্ছে: আইএমএফ বাংলাদেশের প্রবৃদ্ধি স্থিতিশীল ও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বার্ষিক পরামর্শ প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে সামাজিক সূচক উন্নত হয়েছে, মুদ্রাস্ফীতি কমেছে, বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তবে রাজস্ব ঘাটতি এখনও মাঝারি পর্যায়ে রয়েছে।

বার্ষিক পর্যালোচনা শেষে আইএমএফ-এর ধারণা, ২০১৭ সালে বাংলাদেশে প্রবৃদ্ধির মাত্রা হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ। আগের বছর এর মাত্রা ছিল ৭ দশমিক ১ শতাংশ।

আইএমএফ বলছে, দুনিয়াজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মুদ্রাস্ফীতি বাড়তে পারে। অভ্যন্তরীণ ও বাইরের চাহিদা মিলিয়ে  প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৭ দশমিক ১ শতাংশ। আগের অর্থবছরে যা ছিল সাড়ে ৬ শতাংশ।

আন্তর্জাতিক রিজার্ভ আবারও বাড়ছে। জনগণের ডেট টু জিডিপি অনুপাত এখনও মাঝারি মাত্রায় স্থিতিশীল রয়েছে। ট্যাক্স রাজস্বের ক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হয়েছে। রেভিনিউ টু জিডিপি অনুপাতও মাঝারি আকারে বেড়েছে। ত্বরিত অর্থ সরবরাহের সুবাদে অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী হয়েছে। এর কৃতিত্ব দেশের বেসরকারি খাতের।

আন্তর্জাতিক অর্থ তহবিল-এর বার্ষিক প্রতিবেদনে সংস্থাটির নির্বাহী পরিচালকরা অব্যাহত বৃহদায়তন অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের প্রশংসা করেন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রবৃদ্ধি স্থিতিশীল ও শক্তিশালী হচ্ছে। তবে এটা ধরে রাখা আরও চ্যালেঞ্জিং একটা বিষয়।

দূরদর্শী বৃহদাকার অর্থনৈতিক নীতির প্রয়োজন রয়েছে। তবে এ ধরনের নীতিমালা প্রণয়ন পদ্ধতির উন্নতিরও দরকার আছে। মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার বিষয়ে যে পরিকল্পনা রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উচিত সেটা বাস্তবায়নে সহায়তা করা। বাংলাদেশ ব্যাংকের দূরদর্শী মুদ্রানীতিও প্রশংসার যোগ্য।

আন্তর্জাতিক অর্থ তহবিল-এর বার্ষিক প্রতিবেদনে সংস্থাটির নির্বাহী পরিচালকরা বলেন, মুদ্রাস্ফীতি কমেছে।

প্রতিবেদনে বলা হয়, বাজেট প্রণয়ন এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া আরও উন্নত করার মাধ্যমে বাজেটের বিশ্বাসযোগ্যতা আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। এছাড়া সরকারের সামাজিক লক্ষ্য অর্জনে আর্থিক খাতে বিভ্রান্তি তৈরি না করে বিকল্পের প্রতি মনোযোগী হওয়ারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম