কব্জিতে ‘সিরামিকের ১২ ইঞ্চি গোলাপী ছুরি’ রেখেছিলেন লন্ডনের হামলাকারীরা!

বিদেশ ডেস্ক
১০ জুন ২০১৭, ১৩:৫১আপডেট : ১০ জুন ২০১৭, ১৩:৫৩
image

লন্ডন হামলাকারীদের ছুরি লন্ডন হামলায় জড়িতদের হাতে, গোলাপি রঙ করা ছুরি ছিল; দাবি করেছে সেখানকার মেট্রোপলিট্রন পুলিশ। তাদের দাবি, সন্দেহভাজন হামলাকারীরা সেফ হাউস হিসেবে ব্যবহারের জন্য পূর্ব লন্ডনের ওই বাড়ি ভাড়া করেছিলেন।

শুক্রবার পূর্ব লন্ডনের পৃথক দুই এলাকা থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের আবাসস্থলে হামলা চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার করে।

৮ জুন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক নির্বাচনি প্রচারণার মধ্যেই স্থানীয় সময় ৩ জুন (শনিবার) মধ্যরাতে লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে হামলা হয়। লন্ডন ব্রিজে পথচারীদের উপর গাড়ি তুলে দিয়ে এবং পার্শ্ববর্তী বোরো মার্কেটে ছুরি দিয়ে ওই হামলা চালানো হয়। হামলায় ৮ জন নিহত এবং  প্রায় অর্ধশত মানুষ আহত হয়। আর পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়।

পুলিশের দাবি, হামলাকারীদের কব্জিতে গোলাপি রঙের ১২ ইঞ্জি সিরামিকের ছুরি বাধা ছিল।  হামলায় ব্যবহারের জন্য একটি সাড়ে সাত টন ভরবাহী লরি ভাড়া করার পরিকল্পনা ছিল বলেও দাবি তাদের।

এরইমধ্যে হামলাকারীদের পরিচয় প্রকাশ করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে হামলার দায়ও স্বীকার করা হয়েছে।  তদন্তকারীদের মতে, ট্রাক ভাড়া করতে পারলে নিহতের সংখ্যা আরো অনেক বেশি হতো। এক সংবাদ সম্মেলনে হেইডন বলেন, ‘সাড়ে সাত টনি একটি লরি তাদের হাতে থাকলে এর ফলাফল আরো ভয়াবহ হতে পারতো।’

পুলিশ জানিয়েছে, সেই বাড়িতে অভিযান চালিয়ে কোরআন থেকে ফটোকপিকৃত জিহাদের বিবরণ পেয়েছেন তারা।  পেট্রোল বোমা বানানোর সরঞ্জাম, প্লাস্টিকের বোতল, ভুয়া সুইসাইড বেল্টসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন তারা।

/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক