দলীয় এমপিদের মুখোমুখি হচ্ছেন থেরেসা

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৭, ১৭:১৭আপডেট : ১২ জুন ২০১৭, ১৭:৪২
image



থেরেসা মে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দলের ক্ষুব্ধ এমপিদের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার পার্লামেন্টে ওই বৈঠকটি অনুষ্ঠিত হবে। কনজারভেটিভ পার্টিতে নিজের নেতৃত্ব ধরে রাখতে দলের এমপিদের বোঝানোর চেষ্টা করবেন তিনি।

গত ৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দলীয়ভাবে তোপের মুখে রয়েছেন থেরেসা। তাদের কেউ কেউ বলছেন, থেরেসা মেকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন। সোমবারের বৈঠকে থেরেসাকে এমপিদের ক্ষোভ আর সমালোচনার মুখোমুখি হতে হবে বলে আভাস দিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, থেরেসা মে কার্যকরভাবে সরকার পরিচালনা করতে পারবেন বলে বৈঠকে এমপিদের বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু তা না পারলে তার নেতৃত্ব থেকে সরে যাওয়ার ডাক আরও জোরালো হয়ে উঠবে।

মঙ্গলবার ডিইউপি নেতা আরলিন ফস্টারের সঙ্গে সরকার গঠন সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা করবেন থেরেসা।  

উল্লেখ্য, ৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারায় থেরেসা মের নেতৃত্বাধীন দল কনজারভেটিভ পার্টি। হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের জন্য কনজারভেটিভদের ডিইউপি’র এমপিদের সমর্থন প্রয়োজন। নির্বাচনে ডিইউপি পেয়েছে ১০টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে কনজারভেটিভদের প্রয়োজন ৮টি আসন। আর তাই সমর্থন নিশ্চিতে দলটির সঙ্গে সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ডাউনিং স্ট্রিট।

ডিইউপি’র সঙ্গে একত্রিত হয়ে সরকার গঠনকে জোট সরকারের চুক্তি নয় বরং একে ‘কনফিডেন্স এন্ড সাপ্লাই’ চুক্তি হিসেবে উল্লেখ করেছে ডাউনিং স্ট্রিট। এ চুক্তির আওতায় বাজেটসহ এ ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে অপেক্ষাকৃত ছোট দলটি বড় দলটিকে সমর্থন দেবে। বিনিময়ে তাদের কিছু সুবিধা দেওয়া হবে। 

/এফইউ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি