তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো পানামা

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০১৭, ১১:০৮আপডেট : ১৩ জুন ২০১৭, ১১:১০
image

পানামা খাল চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার ফলশ্রুতিতে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে পানামা। দেশটির সরকার জানিয়েছে, তারা ‘এক চীন নীতি’ সমর্থন করছেন। তাই তারা শুধু চীনা কর্তৃপক্ষের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক রাখবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ এবং একটি প্রদেশ বলে মনে করে চীন। আর তাই চীনা কর্তৃপক্ষ তাইওয়ানের সঙ্গে কোনও দেশের কূটনৈতিক সম্পর্ককে খুবই নেতিবাচক বলে মনে করে।

তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা দেশগুলোর মধ্যে অন্যতম পানামা। গত বছর ডিসেম্বরে আফ্রিকার দ্বীপদেশ সাও তোমে এবং প্রিন্সিপে একইভাবে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এখন মাত্র ২০টি দেশের সম্পর্ক রয়েছে তাইওয়ানের সঙ্গে।

পানামা খাল ব্যবহার এবং মধ্য আমেরিকার দেশটিতে বড় রকমের আর্থিক বিনিয়োগ নিয়ে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে চীন। এরই ফলশ্রুতিতে পানামার সরকার জানিয়েছে, এখানে ‘চীন একটাই’, আর তাইওয়ানকে ‘চীনের অংশ’ বলেই তারা গণ্য করে।

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রতিক্রিয়ায় তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষোভ প্রকাশ করেছে। তারা একে ‘কূটনৈতিক অর্থের খেলা’ বলে অভিযোগ করেছে। গত বছর জুনে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন পানামা সফরও করেছিলেন।

১৯৭১ সালে জাতিসংঘ বেইজিংকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করে। এর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে শুরু করে।

/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম