রোজা ভেঙে দুর্গতদের সহায়তায় নেমেছেন ব্রিটিশ মুসলিমরা

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৭, ২১:১৬আপডেট : ১৫ জুন ২০১৭, ১১:৩৮
image

লন্ডনের সেই ভবনের আগুন-৩ আকলাহাম রোডের আল মিনার মসজিদ থেকে তহবিল সংগ্রহ করে তা গ্রেনফ্রেল টাওয়ারের দুর্গতদের মধ্যে বিতরণ করছেন ব্রিটিশ মুসলমানরা। মুসলিম এইড নামের সহায়তা সংস্থার দুই কর্মী জানিয়েছেন, মানুষের জীবন বাঁচাতে রোজা ভেঙে কাজে নামলে ইমামের কাছে অব্যহতি পাবেন।
বুধবার রাতে পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। রাত ১টা ১৫ এর দিকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৪০টি ইউনিট ও ২০০ দমকলকর্মী। এখন পর্যন্ত ৬ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। হাসপাতালসূত্রের সবশেষ আপডেটে আহতদের সংখ্যা ৭৪ বলে জানা গেছে। এদের মধ্যে ২০ জন জীবনশঙ্কায় আছেন বলে জানিয়েছে তারা। এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ পর্যন্ত বহু মানুষকে উদ্ধারের কথা জানানো হয়েছে। তবে লন্ডনের মেয়র সাদিক খান বলছেন, এখনও নিখোঁজ অনেকে। শিগগির ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি আপডেট দেওয়া হতে পারে বলে জানিয়েছে  ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। ঘটনার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী থেরেসা মে গভীর শোক প্রকাশ করেছেন।

মুসলিম এইডের ওই দুই কর্মী জানান, নিজেদের তহবিল থেকে সহায়তার পাশাপাশি স্বল্পমেয়াদী আবাসন নির্মাণ আর আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সহায়তাকর্মী আহমেদ তেলাদিয়া বলেন, ‘আমাদের অনেক অনেক সদস্য রয়েছে। এখন মূল কাজ হলো তহবিল সংগ্রহ করে তা বিপন্ন মানুষদের কাছে পৌঁছানো। আমরা সেই কাজটিই শুরু করেছি।’

তার সহযোগী নওশিনা জাভেদ জানান, গ্রেনফেল টাওয়ারেও অনেক মুসলিম ছিলেন। তিনি বলেন, ‘রমযানে রোজা রাখছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। তবে আমরা গ্রেনফেন টাওয়ারের মানুষদের জন্য কাজ করছেন যারা, রোজা না রাখলেও তাদের গুনাহ হবে না। ইমামের কাছে তারা নিস্কৃতি পাবেন’।
১৯৭৪ সালে নির্মিত ভবনটিতে ১২০টি বাসা ছিলো। ২০০ জনেরও  বেশি মানুষ এখানে বসবাস করতো। তবে আগুন লাগার পর ঠিক কতজন বের হতে পেরেছেন বা কতজন আটকা পড়েছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। বিভিন্ন ব্রিটিশ সংবাদমাধ্যম স্থানীয় কাউন্সিলের বরাত দিয়ে ওই ভবনে ৪০০ থেকে ৬০০ মানুষের বসবাসের কথা জানালেও কর্তৃপক্ষ ভবনটির জটিল কাঠামোর কারণে সেখানে থাকা মানুষদের সংখ্যা সম্পর্কে এখনই মন্তব্য করতে রাজি হয়নি। ভবনের ভেতরে বহু মানুষের জিম্মি হয়ে থাকার খবর জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।  তারা জানিয়েছে, এখন কেবলমাত্র জানালাকে আশ্রয় করেই বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুনে জিম্মি থাকা মানুষেরা।
এমএইচ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম