রাক্কায় মার্কিন জোটের হামলায় 'বিপুল সংখ্যক প্রাণহানি'

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৭, ২১:৪০আপডেট : ১৪ জুন ২০১৭, ২১:৪৩
image

সিরীয় শিবিরে শরণার্থী শিশুর কান্না সিরিয়ার রাক্কা শহরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট যোদ্ধাদের ওপর মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় "বিপুল সংখ্যায় প্রাণহানি" ঘটেছে। জাতিসংঘের যুদ্ধাপরাধ তদন্তকারীরা এ কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

 রাক্কা শহরে ৩০০০ থেকে ৪০০০ আইএস জঙ্গি ঘাঁটি গেড়ে আছে বলে জানা গেছে। বিবিসির খবরে বলা হয়েছ, কুর্দি এবং আরব যোদ্ধারা আইএস-এর ঘাঁটিগুলোর ওপর গত সপ্তাহে এই অভিযান শুরু করেছে। কোয়ালিশনের জঙ্গি বিমানগুলো আইএস-বিরোধী বাহিনীর সমর্থনে গোলাবর্ষণ করছে। এরপর সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ নামে পরিচিত এই বাহিনী রাক্কার পূর্ব, পশ্চিম এবং উত্তরদিকের জায়গাগুলো দখল করেছে। এই লড়াইয়ে প্রায় দেড় লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন।

ঐ শহরে মোট কতজন বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে সে সম্পর্কে পরিষ্কার কোন পরিসংখ্যান নেই। তবে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি সম্প্রতি বলেছে এই সংখ্যা প্রায় ২ লাখ হতে পারে।

/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম