সাম্প্রতিক সাইবার হামলায় ব্রিটিশ তদন্তকারীরাও দুষছেন উ. কোরিয়াকে

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০১৭, ১৬:০৩আপডেট : ১৬ জুন ২০১৭, ১৬:৪৯
image

প্রতীকী ছবি
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসসহ বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় শুরু থেকেই অভিযোগের তীর উত্তর কোরিয়ার দিকে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান সিমানটেক এবং রাশিয়াভিত্তিক প্রতিষ্ঠান ক্যাসপারস্কি গত মাসেই এ সন্দেহের কথা জানিয়েছিল। এবার ব্রিটিশ নিরাপত্তা কর্মকর্তারাও ওই ঘটনায় উত্তর কোরিয়াকে দুষছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।
ধারণা করা হয়, ল্যাজারাস হ্যাকারস গ্রুপটি উত্তর কোরিয়ার মদদপুষ্ট। হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করার বৈশিষ্ট্য এ গ্রুপটির মধ্যে দেখা যায়।  ২০১৪ সালে সনি পিকচার্সে সাইবার হামলা চালিয়েছিল ল্যাজারাস গ্রুপ। গত বছর নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনেও ল্যাজারাস গ্রুপ কাজ করেছে বলে মনে করা হয়। 


১২ মে র‍্যানসমওয়্যার ব্যবহার করে শুরুতে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালানো হয়। পরে তা বিশ্বের অনেকগুলো দেশে ছড়িয়ে পড়ে। আর তাতে কয়েক লাখ কম্পিউটার আক্রান্ত হয়। এ হামলা কারা চালিয়েছে তার তদন্তে নিয়োজিত থাকা আন্তর্জাতিক দলের নেতৃত্ব দিচ্ছে ব্রিটেনেরন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, এনসিএসসি মনে করে, ল্যাজারাস নামে পরিচিত একটি হ্যাকিং গ্রুপ ওই সাইবার আক্রমণের হোতা। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে সাইবার হামলা চালিয়ে অর্থ চুরির জন্যও এ হ্যাকার দলটিকে দায়ী করে যুক্তরাষ্ট্র।  

সন্দেহভাজন উ. কোরীয় হ্যাকারদের সাইবার হামলায় ব্যবহৃত ভয়াবহ র‍্যানসমওয়্যারটির পরিচয় ওয়ানাক্রাই, যা ওয়ানাক্রিপ্টর ২.০ বা ডব্লিউক্রাই হিসেবে পরিচিত। র‍্যানসমওয়্যার একটি ভাইরাস যা কোনও একটি কম্পিউটারের উইন্ডোজ সিস্টেমে ইন্সটল হয় মূলত কোনও ভুল লিংকে ক্লিক করার মধ্য দিয়ে। ভুল কোনও কিছু ডাউনলোড করার মধ্য দিয়েও এই ভাইরাস-প্রোগ্রামটি কম্পিউটারে প্রবেশ করতে পারে। কম্পিউটারে প্রবেশের পর তা পুরো ফাইল ব্যবস্থা লক করে দেয়। তখন কম্পিউটার চালু করার জন্য মুক্তিপণ দিতে হয়। ওয়ানাক্রাই-এর ক্ষেত্রে এই ভাইরাসটি কম্পিউটারের ফাইলগুলো এনক্রিপ্ট করে ফেলে এবং ফাইলের অ্যাকসেস পেতে বিটকয়েনে মুক্তিপণ পরিশোধ করার কথা বলা হয়।

এর আগে, গত মে মাসে সিমানটেক ও ক্যাসপারস্কিও একই সন্দেহ প্রকাশ করেছিল। সিমানটেক ও ক্যাসপারস্কি ল্যাবের গবেষকরা জানান,ওয়ানা ক্রাই এর শুরুর দিকের ভার্সনটির কিছু কোড উত্তর কোরিয়ার ল্যাজারাস হ্যাকার গ্রুপের প্রোগ্রামেও ব্যবহার করা হয়েছে। তবে দুই প্রতিষ্ঠানই বলেছে,সাম্প্রতিক হামলার সঙ্গে উত্তর কোরিয়ার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা এতো তাড়াতাড়ি বলা সম্ভব হচ্ছে না।      

 

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম