পর্তুগালের দাবানলে নিহত বেড়ে ৬২, তিন দিনের জাতীয় শোক

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০১৭, ২০:১৭আপডেট : ১৮ জুন ২০১৭, ২১:১৫
image

পর্তুগালের পেদ্রোগাও গ্রান্দে এলাকার প্রায় ৬০টি অংশে ছড়িয়ে পড়া দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে চার শিশুও রয়েছে। আহত হয়েছে ৫০ জনেরও বেশি। দাবানল থেকে বাঁচতে গাড়ি করে পালানোর সময় বেশিরভাগ মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে পর্তুগাল কর্তৃপক্ষ।  

পর্তুগালের দাবানল
পর্তুগালের মিডিয়ার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শত শত দমকলকর্মী দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে গেলেও তা সহসা নেভার লক্ষণ নেই। দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন প্রায় ১৭০০ দমকলকর্মী। তাদের বেশ কয়েকজন আহতও হয়েছেন।

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগালে যেসব দাবানলের ঘটনা ঘটেছে তার মধ্যে এটি সবচেয়ে দুঃখজনক।’ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা জানান তিনি। দাবানলে নিহতদের স্মরণে রবিবার থেকে জাতীয় শোক পালন করছে পর্তুগাল।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জর্জ গোমেজ বলেন, নিহতদের মধ্যে ৩০ জনের মরদেহ উদ্ধার হয় গাড়ির ভেতর থেকে। আইসিএইট মোটরওয়েগামী একটি সড়ক থেকে ওই মরদেহগুলো উদ্ধার হয়। আর ১৭টি মরদেহ উদ্ধার হয়েছে গাড়ির আশপাশ থেকে। গোমেজ জানান, মোটরওয়ের কাছাকাছি একটি গ্রাম থেকে আরও ১১টি মরদেহ উদ্ধার হয়।

পেছনে দাবানল, খানিক বিশ্রাম নিচ্ছেন দমকলকর্মীরা
পর্তুগিজ সংবাদমাধ্যম কোরিও দো মানহার প্রতিবেদনে বলা হয়, দাবানলের কবলে থাকা কয়েকটি এলাকায় এখনও কর্তৃপক্ষ পৌঁছাতে পারেনি। এসব এলাকায় গেলে আরও বেশি মরদেহ উদ্ধার হবে বলে আশঙ্কা জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বিবিসি জানায়, পর্তুগালের কিছু কিছু এলাকায় এখন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। পেদ্রোগাও গ্রান্দের মেয়র ভালদেমার আলভেস মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, ‘এটি এমন এক অঞ্চল যেখানে বনে আগুন লাগা স্বাভাবিক ঘটনা। কিন্তু এইমাত্রার ক্ষয়ক্ষতির কথা আমরা ভাবতেও পারি না। মৃতের সংখ্যার কতা জানতে পেরে আমি একেবারে হতভম্ব হয়ে পড়েছি।

আগুন নেভাতে পর্তুগালকে সহায়তা দেওয়ার জন্য দুটি পানিবাহী বিমান পাঠিয়েছে স্পেন।

/এফইউ/

 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম