বিভেদ ঘোচাতে সেই মসজিদেই যাবেন করবিন, অংশ নেবেন প্রার্থনায়

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৭, ১৫:৫২আপডেট : ২০ জুন ২০১৭, ১০:২৯
image

ফিনসবারি মসজিদে তারাবির নামাজ আদায়কারী মুসল্লিদের ওপর গাড়ি হামলার পর সেই মসজিদেই প্রার্থনায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় এমপি এবং লেবার পার্টির নেতা জেরেমি করবিন। এক বিবৃতিতে করবিন জানিয়েছেন সোমবার (১৯ জুন) সন্ধ্যায় প্রার্থনায় যোগ দেবেন তিনি।

জেরেমি করবিন
লন্ডনের ফিনসবারি পার্ক মসজিদের সামনে গাড়ি হামলার পর থেকে একে ইসলামবিদ্বেষী হামলা বলে অভিহিত করে আসছেন মুসলিম নেতারা। দেশটির মুসলিম কাউন্সিল একে ইসলামফোবিয়ার সবচেয়ে সহিংস বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী সব মুসলিমদের মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন ব্রিজ ও ব্রিটিশ পার্লামেন্টে হামলায় এক মুসলিমের সম্পৃক্ততা পাওয়ার পর থেকে ব্রিটেনে ইসলামবিদ্বেষী আক্রমণ বেড়েছে। ধর্মীয় বিদ্বেষ ও বিভেদের এই প্রেক্ষাপটে ফিনসবারি মসজিদে প্রার্থনা অংশ নেওয়া ঘোষণা দিয়েছেন করবিন।

বিবৃতিতে করবিন বলেন, ‘সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনায় নেওয়া এ ভয়াবহ ও ঘৃণ্য ঘটনায় আমি মর্মাহত। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের পরিবার ও স্বজনদের জন্যও দুঃখ বোধ করছি। স্থানীয় এমপি হিসেবে আমি মুসলিম ওয়েলফেয়ার হাউসে মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে দেখা করেছি। পাশাপাশি ইসলিংটন কাউন্সিল নেতা রিচার্ড ওয়াটস, কাউন্সিলের প্রধান নির্বাহী লেসলি সিয়ারি এবং মেট্রোপলিটন পুলিশের সঙ্গেও আমার কথা হয়েছে।’

ফিনসবারি পার্ক মসজিদের যাওয়ার কথা জানিয়ে লেবার নেতা করবিন বলেন, ‘আজ সন্ধ্যায় রিচার্ড ও আমি ফিনসবারি মসজিদে নামাজে অংশ নেব। জনগণ ও মিডিয়াকে আমি শান্ত থাকার এবং ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাচ্ছি।’

ব্রিটেনের মুসলিম কাউন্সিল জানায়, স্থানীয় সময় রবিবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে একটি ভ্যান ‘ইচ্ছাকৃতভাবে’ মুসল্লিদের ধাক্কা দেয়। ওই মুসল্লিদের অনেকে তারাবির নামাজ শেষে বের হচ্ছিলেন। ওই ঘটনায় ১ জন নিহত হন। ঘটনাস্থল ফিনসবারি এলাকা থেকে ৪৮ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও হামলাকারীর সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। 

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম