সিরিয়ায় 'উড়ন্ত বস্তু' দেখলেই ভূপাতিত করার হুমকি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৭, ১৮:০৩আপডেট : ১৯ জুন ২০১৭, ১৮:২১
image

রুশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সিরীয় আকাশসীমায় উড়ন্ত কোনও বস্তু দেখলেই তা গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছে রাশিয়া। রাক্কায় মার্কিন নেতৃত্বাধীন জোটের গুলিতে একটি সিরীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এর প্রতিক্রিয়ায় রাশিয়া  এমন হুঁশিয়ারি দিলো। রুশ বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট খবরটি জানিয়েছে।

রবিবার সিরিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সিরিয়ায় বিমান বিধ্স্ত হওয়া ঠেকাতে ১৯ জুন থেকে যুক্তরাষ্ট্রেরসঙ্গে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা স্থগিত করছে রাশিয়া। রুশ মন্তদ্রণালয়ের অভিযোগ, সিরীয় বিমান ভূপাতিত করার আগে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গেকার যোগাযোগ চ্যানেলটি ব্যবহার করেনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল, রবিবার রাক্কায় আইএসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলো সিরীয় বিমানটি। তখনই মার্কিন জোট গুলি চালায়। তবে পরে পেন্টাগনের তরফ থেকে দাবি করা হয়, মার্কিন সমর্থিত সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সের ওপর বিমানটি অব্যাহত বোমা বর্ষণ করছিলো বলেই সেটাকে ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার তরফ থেকে এ ঘটনাকে 'উদ্ভট আক্রমণ' হিসেবে উল্লেখ করে বলা হয়, এটি একটি 'বিপদজনক প্রতিক্রিয়া'। 
উল্লেখ্য, মার্কিন কর্তৃপক্ষের দাবি অনুযায়ী সিরীয় যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশগ্রহণের পর থেকেই এবারই প্রথম সিরীয় বিমান ভূপাতিত করেছে তারা।

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম