মার্কিন নির্বাচনে ২১ অঙ্গরাজ্যে হ্যাকিংয়ের চেষ্টা করেছিলো রাশিয়া: হোমল্যান্ড সিকিউরিটি

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৭, ১০:৫২আপডেট : ২২ জুন ২০১৭, ১২:৫৬
image

মার্কিন নির্বাচনে ২১ অঙ্গরাজ্যে হ্যাকিংয়ের চেষ্টা করেছিলো রাশিয়া: হোমল্যান্ড সিকিউরিটি

গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় অন্তত ২১টি অঙ্গরাজ্যে হ্যাকিংয়ের চেষ্টা চালিয়েছিলো রাশিয়া। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সাইবার বিষয়ক কর্মকর্তা জেনেট ম্যানফ্রা সিনেট প্যানেলের শুনানির সময় এ তথ্য দেন। তবে কোন কোন অঙ্গরাজ্যে এিই ঘটনা ঘটেছে সেই বিষয়ে তিনি কিছু জানাননি। মার্কিন নির্বাচনে রুশ সংযোগ নিয়ে তদন্ত করা একটি সিনেট প্যানেলের কাছে সাক্ষ্য দেওয়ার সময় জেনেট ম্যানফ্রা বলেন, তার কাছে প্রমাণ আছে মার্কিন নির্বাচনে রাশিয়ার হ্যাকিং প্রচেষ্টার।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ২১টি রাজ্যের নির্বাচন সংক্রান্ত ব্যবস্থায় প্রমাণ পেয়েছি, যা আসলে তাদের লক্ষ্যবস্তু ছিল।’

শুনানিতে কোন কোন রাজ্যে হ্যাকিং হয়েছিল সেগুলো প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারণা পর্ব চলাকালে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল। তবে এই হ্যাকিং-এ প্রকৃত ভোটের ব্যালট পরিবর্তিত হওয়ার কোন প্রমাণ নেই।

সিনেটের গোপন এই শুনানিতে মার্কিন নির্বাচনী ব্যবস্থার সার্বিক অখণ্ডতার বিষয়ে নিজের আস্থার কথা তুলে ধরেন এই নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, তার সংস্থার পক্ষে ভোটের হিসেব পরিবর্তনের প্রচেষ্টা সনাক্ত করা সম্ভব যদিও ভোটিং মেশিনের ফরেনসিক পরীক্ষা চালানো হয়নি বলে স্বীকার করেন মিজ ম্যানফ্রা।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে রুশ সংযোগের কথা বলে আসছিল। এ বিষয়ে আলাদা তদন্ত করছে এফবিআইও। তবে রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।

/এমএইচ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের