ব্রিটিশ রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার রাজপুত্র হ্যারি

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৭, ১৮:০৮আপডেট : ২৩ জুন ২০১৭, ১০:৫৬
image

সম্প্রতি ব্রিটিশ রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রাজপুত্র প্রিন্স হ্যারি।  সাফ জানিয়ে দিয়েছেন, সিংহাসনে কোনও ধরনের আগ্রহ নেই তার।
প্রিন্স হ্যারি

নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায়  বিদ্রোহী রাজবধূ প্রিন্সেস ডায়না এবং স্বামী চার্লস-এর দ্বিতীয় পুত্র হ্যারিকে। ‘রাজপরিবারের কেউ কি আছে যে রাজা বা রানী হতে চায়? আমার মনে হয় না’ সাক্ষাৎকারে বলেন হ্যারি।  

উল্লেখ্য, যুক্তরাজ্যে যে সাংবিধানিক রাজতন্ত্র জারি আছে, শাসনক্ষমতায় তার তেমন কোনও ভূমিকা নাই। তবে ব্রিটিশ জনগণের প্রচুর অর্থ ওই রাজতন্ত্র রক্ষায় ব্যয় হয়। ব্রিটেনের রানির অঢেল ধনসম্পদের উৎস সাধারণ ব্রিটিশ জনতার দেওয়া কর। জনগণের করের অর্থে একুশ শতকে এসে রাজতন্ত্র বজায় রাখার কোনও কারণ দেখেন না অনেকেই। অনেকেই আবার ঐতিহ্য আকারে দেখেন একে। হ্যারি বলছেন,  দায়িত্ব পালন করছেন বাধ্য হয়ে। রাজপরিবারের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন জনগণের বৃহত্তর কল্যাণের কথা ভেবে।’ বলেন হ্যারি।

নিউজ ইউককে হ্যারি মার্কিন ওই ম্যাগাজিনকে জানিয়েছেন ব্রিটিশ রাজতন্ত্রের আধুনিকীকরণে তিনি কাজ করছেন। বলেছেন ‘বিষয়টা অনেক জটিল। কৌশলগতভাবে ভারসাম্য বজায় রাখাটা আসলেই কষ্টকর।’’
মা ডায়নার সঙ্গে হ্যারি

বিদ্রোহী রাজবধূ ডায়নার গর্ভে জন্ম নেওয়া হ্যারি রাজপ্রথার বাইরে এসে মানুষের সঙ্গে মিশেছেন নিবিড়ভাবে। ভারসাম্য রক্ষার বিষয়টি স্পষ্ট করতে নিউজ উইককে তিনি বলেছেন, ‘নিজের কেনাকাটা আমি নিজেই করি। আমার শঙ্কাও থাকে। কেউ যদি চিনে ফেলে আমাকে। তবে আমার সন্তানদের ক্ষেত্রেও আমি চাইব, সাধারণ মানুষের মতোই হবে তাদের জীবনযাপন। 

প্রিন্স হ্যারি ২০০৬ থেকে ২০১৫ পর্যন্ত ব্রিটিশ সশস্ত্র বাহিনীর পক্ষে ১০ বছর কাজ করেছেন। নানান ধারার সহায়তামূলক কর্মকাণ্ডে জড়িত তিনি। তিনি ব্রিটিশ রাজতন্ত্রের প্রচলিত আভিজাত্য ভেঙে বারবার সাধারণ মানুষের কাছে এসেছেন। প্রেমিক হিসেবেও তিনি সংবাদমাধ্যমে বারবার শিরোনাম হয়েছেন।

/বিএ/ 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম