এক মানবিক ঈদযাত্রা

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৫ জুন ২০১৭, ১৮:০০আপডেট : ২৫ জুন ২০১৭, ১৮:৪৬

এক মানবিক ঈদযাত্রা যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)-র হয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ওমর। চলতি বছর বাংলাদেশে সংস্থাটির মানবিক সহায়তা বিষয়ক উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি।

সম্প্রতি চট্টগ্রামে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মোরা। ঝড় ছলে গেলেও রেখে যায় এর ক্ষত। ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসে ডিএফআইডি। তবে মজার বিষয় হচ্ছে, চাকরির সুবাদে কয়েক বছরের এই প্রথমবারের মতো বাংলাদেশে ঈদ পালনের সুযোগ পাচ্ছেন ওমর।

ডিএফআইডি-তে চাকরির সুবাদে এর আগের তিন ঈদুল ফিতর তিনি কাটিয়েছেন কেনিয়া, পাকিস্তান ও সাউথ সুদানে। সিরিয়ায় মানবিক সাহায্য পাঠানোর মতো বিষয় নিয়েও কাজ করেছেন তিনি।

ওমর বলেন, পেশাদার মানবিক সহায়তাকর্মী হিসেবে আমার ভূমিকা কঠিন হতে পারে, সংঘাত বা দুর্যোগপীড়িত অঞ্চলে কাজ করা সব সময়েই চ্যালেঞ্জিং, এমনকি আমার নিত্যকার কর্মস্থলও বিপজ্জনক হতে পারে। সে যাই হোক আমি এটাকে একটি পেশার চেয়েও বেশি কিছু মনে করি। মানুষজনের প্রচুর সাহায্য প্রয়োজন। যাদের আসলেই সাহায্যের দরকার তাদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।

এক মানবিক ঈদযাত্রা

তিনি বলেন, ঈদের সময়টা হচ্ছে পরিবারের জন্য। তবে মাঝেমধ্যে এটা আমার জন্য খুব কঠিন ছিল। আমি পরিবার থেকে দূরে ছিলাম। তাদের, বিশেষ করে আমার কন্যাকে অনেক মিস করেছি। কিন্তু যখনই আমি দুর্যোগ কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছি; তখন মনে হয়েছে আমি কতটা ভাগ্যবান!

ওমর বলেন, কর্মজীবনে এর আগে দাতব্য সংস্থা কেয়ার-এ কাজ করেছেন ওমর। ওই সময় কেনিয়ার দাবাবের একটি শরণার্থী শিবির পরিদর্শন করেন ওমর। তার ভাষায়, শরণার্থীদের অবস্থা দেখে প্রথমেই আমি খুব মর্মাহত হয়েছি। স্বীকৃতিবিহীন এক জীবন তাদের। খাওয়ার জন্য শিশুদের ময়লা তুলে নিতে দেখেছি। মানুষের এমন দুর্দশা দেখলে আপনি নিজ থেকেই তাদের সাহায্য করতে চাইবেন।

তিনি বলেন, বর্তমানে আমি ডিএফআইডি-তে কাজ করছি। আমি মানুষের জন্য সাহায্যের হাত অবারিত রেখেছি। আমি ঈদের জন্য অপেক্ষা করছি। বহু বছর পর এবার সবার সঙ্গে ঈদ করবো। এ সময়ে কার কার সঙ্গে যোগাযোগ করা দরকার, সেটারও একটি তালিকা আমি তৈরি করে ফেলেছি। সবাইকে ঈদ মুবারাক।

/এমপি/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম