জাস্টিন ট্রুডোর ঈদ শুভেচ্ছায় মুসলিম অবদানের স্বীকৃতি (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০১৭, ১১:৪২আপডেট : ২৬ জুন ২০১৭, ১১:৫০

কানাডাসহ সারা বিশ্বের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজের ওয়েবসাইটে তিনি লিখেছেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’ তার শুভেচ্ছা বার্তায় কানাডার জাতীয় ঐক্যে মুসলিম অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ওয়েবসাইটে লেখা নোটে জাস্টিন ট্রুডো লিখেছেন, ‘মুসলিম সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর। একইসঙ্গে শেষ হচ্ছে পবিত্র রমজান মাস। এ বিশেষ দিনে স্বজন ও বন্ধু-বান্ধবরা সকালে বিশেষ নামাজে অংশ নেন। নিজেদের মধ্যে শুভেচ্ছা এবং উপহার বিনিময় করেন। একই সঙ্গে বিনিময় করা হয় বিশেষ খাবার, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে।’

কানাডার জাতীয় ঐক্যে মুসলিমদের ভূমিকার প্রসঙ্গে ট্রুডো বলেন, ‘কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্য হচ্ছে আমাদের বৃহত্তর শক্তি এবং গৌরব। এ বছর আমরা কনফেডারেশনের ১৫০তম বছর উদযাপন করব। আমাদের জাতীয় ঐক্য গড়তে মুসলিম সম্প্রদায়ের অবদানের স্বীকৃতি জানাই আমরা।’

নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন জাস্টিন ট্রুডো: 
ভিডিওতে দেখা যায়, তিনি একটি মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে কাজ করছেন কানাডার প্রধানমন্ত্রী। ইসলামিক রিলিফ নামে একটি বেসরকারি সংস্থা ঈদ উদযাপনের জন্য বিভিন্ন সামগ্রীর বাক্স তৈরি করছিল। ভিডিওতে ট্রুডোকেও  সংস্থার কর্মীদের সঙ্গে কাজ করতে দেখা যায়।

/বিএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম